Homeফুটবলক্লাব ছাড়বেন নেইমার, যাবেন স্বদেশি ক্লাব ফ্লেমেঙ্গোতে!

ক্লাব ছাড়বেন নেইমার, যাবেন স্বদেশি ক্লাব ফ্লেমেঙ্গোতে!

- Advertisement -spot_img

তরুণ কোচ ফিলিপে লুইসের অধীনে এই মুহূর্তে ব্রাজিলের সিরি ‘আ’তে দারুণ ফর্মে থাকা দল ফ্লেমেঙ্গো।

সিরি ‘আ’তে পয়েন্ট তালিকার দুইয়ে আছে তারা। এছাড়া এই দলটির একাধিক খেলোয়াড় আছেন কার্লো আনচেলত্তির নজরে। মূল স্কোয়াডেও দেখা যেতে পারে অনেককে।

গার্সন, ওয়েসলি, সান্দ্রো, দানিলো, পেদ্রো—বেশ অনেক পরিচিত নাম আছে এই দলে। এমন এক দলে নেইমার জুনিয়র যদি আসেন, সেটা ভক্তদের জন্য হবে দারুণ কিছু।

মূলত নেইমারের ফ্লেমেঙ্গোতে আসার আলোচনা তৈরি হয় দলটির নাম্বার টেন জিওর্জিয়ান দ্য আরকেস্টা-র উক্তির পর।

ব্রাজিল দলে যেমন নামীদামি তারকা আছেন, ফ্লেমেঙ্গোতেও আছে। আছে লাতিন আমেরিকার দেশ উরুগুয়ের জাতীয় দলে খেলা দুই তারকা। তাদের মধ্যে অন্যতম আরকেস্টা। এই মুহূর্তে ফ্লেমেঙ্গোর সেরা পারফর্মার বললেও ভুল হবে না তাকে।

৭ ম্যাচে লিগে ১০ গোল অ্যাকশন করেন—৭ গোলের সাথে ৩ অ্যাসিস্ট। সবমিলিয়ে ৬ আসর খেলেছেন ফ্লেমেঙ্গোতে; মাত্র এক মৌসুমে ৯ গোল করেন।

এর বাইরে বাকি মৌসুমগুলোতে গোল এবং অ্যাসিস্ট, দুই জায়গাতেই দুই অঙ্কের কোটা ছুঁয়েছেন আরকেস্টা। এই মৌসুমে এরই মধ্যে ১০ গোল হয়েছে তার। নিয়মিত খেললে আগের অনেক রেকর্ডকেও ছাড়িয়ে যেতে পারেন।

এবার সেই আরকেস্টার মুখে নেইমারের জয়গান। নিজের নাম্বার ১০ জার্সি দিয়ে হলেও কিংবা নিজের জায়গা হারানোর ভয় থাকলেও নেইমারকে দলে চান তিনি। তাঁর আশা, ফ্লেমেঙ্গোকেই বেছে নেবেন নেইমার।

এছাড়া ফিট থাকলে নেইমার কি করতে পারেন, তা অজানা নয় তার কাছে। সব মিলিয়ে নেইমারকে নিয়ে আরকেস্টা বলেন—
“আমি আগেও বলেছি, এখনও বলতে চাই।

কিছু খেলোয়াড় আছেন যাদের সাথে আমি খেলতে চাই। তাদের মধ্যে কেউ কেউ অবসরে গেছেন, যেমন রোনালদিনহো।

তবে বর্তমানে যারা খেলছেন, তাদের মধ্যে নেইমার অবশ্যই একজন। আমরা আশা করেছিলাম সে আমাদের দল পছন্দ করবে, যদিও করেনি।

কিন্তু আমরা ভবিষ্যতের জন্য অপেক্ষা করব। নেইমার একজন অসাধারণ খেলোয়াড়। পুরোপুরি ফিট থাকলে তিনি কি করতে পারেন, সবারই জানা।

তিনি দুই দলের মাঝে পার্থক্য গড়ে দিতে পারেন। আমি চাই তিনি ফ্লেমেঙ্গোতে আমাদের সাথে খেলুন। যদিও আমি তাকে ডেকে আনব না, কারণ আমি চাই না সে আমাকে পরিবর্তন করুক।

একই সাথে আমি ১০ নম্বর জার্সি পরিধান করি, যে জায়গায় আমি খেলি—এই নম্বর আমার জন্য বিশেষ। তবুও আমার চাওয়া, নেইমার আসুক।”

সান্তোসের সাথে অর্ধমৌসুম চুক্তি বাকি নেইমারের। ২০২৬ পর্যন্ত অন্তত টপ লেভেল ফুটবলকে বেছে নেবেন এই ব্রাজিলিয়ান।

এখন দেখা যাক, ফ্লেমেঙ্গো ও তার মধ্যে আগামী দিনে কোনো চুক্তি সম্পন্ন হয় কি না। হলে, সেটা দুই পক্ষের জন্যই লাভজনক এক চুক্তি হবে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here