HomeUncategorizedআবারো পরিবর্তন, পাকিস্তান সিরিজের জন্য নতুন স্কোয়াড ঘোষণা করলো বিসিবি!

আবারো পরিবর্তন, পাকিস্তান সিরিজের জন্য নতুন স্কোয়াড ঘোষণা করলো বিসিবি!

- Advertisement -spot_img

আবারো পাকিস্তানের বিপক্ষের স্কোয়াডে আসলো বদল,
আরব আমিরাতের সাথে হেরেছে দল,এরপর পাকিস্তানে যায়নি নাহিদ রানা!
চোটে পড়ে ছিটকে গেছেন সৌম্য সরকার,এবার মুস্তাফিজুর রহমানেরও খেলা হচ্ছেনা!সেক্ষেত্রে ডাক পেয়েছেন দুই আলাদা ক্রিকেটার,

বাধ্য হয়েই আবারো পাকিস্তান সিরিজের জন্য স্কোয়াড পরিবর্তন করলো বিসিবি!
ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন তারকা পেসার মুস্তাফিজুর রহমান।

তার বাম হাতের বুড়ো আঙুলে ক্লিপ ফ্র্যাকচার ধরা পড়েছে। যার ফলে তিনি কমপক্ষে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন।


রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিজ্ঞপ্তিতে জাতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন শিবা বলেছেন, ‘গতকাল আইপিএলে মুস্তাফিজ শেষ ম্যাচ খেলার সময় বাম হাতের বুড়ো আঙুলে ক্লিপ ফ্র্যাকচার হয়েছে।

এই আঘাতের জন্য বিশ্রাম এবং পুনর্বাসনের প্রয়োজন। আমাদের বর্তমান মূল্যায়ন অনুসারে, তিনি আগামী দুই থেকে তিন সপ্তাহের জন্য নির্বাচনের জন্য অনুপলব্ধ থাকবেন। তার পুনরুদ্ধারের অগ্রগতি পর্যবেক্ষণ করার জন্য আমরা দুই সপ্তাহ পরে একটি ফলো-আপ মূল্যায়ন করব।’

এর আগে ইঞ্জুরীতে ছিটকে যান সৌম্য তার পরিবর্তে সুযোগ পান মেহেদী হাসান মিরাজ,তখন সৌম্য সম্পর্কে
বায়েজিদুল ইসলাম খান বলেন, ‘শারীরিক পরীক্ষার পর জানা গেছে যে তার চোটের জন্য প্রায় ১০ থেকে ১২ দিনের দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া প্রয়োজন।

এর ফলে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে তিনি আগামী সপ্তাহে পাকিস্তানে অনুষ্ঠিতব্য তিন ম্যাচের সিরিজে খেলতে পারবেন না।’

এদিকে পিএসএলে খেলার জন্য মিরাজ বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন। তাকেই সৌম্যর পরিবর্তে দলে নিয়েছে ম্যানেজমেন্ট!

এর আগে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি,বিসিবির এই ১৬ সদস্যের স্কোয়াড এখন ১৫ জনের দলে ওপেনার লিটন বাদেও আছেন,পারভেজ হোসেন ইমন,তানজিদ হাসান তামিম এরপর নাজমুল হোসেন শান্ত আছেন, এছাড়াও শামীম পাটওয়ারী,তাওহীদ হৃদয় ও জাকের আলী অনিক আছেন ব্যাটার হিসেবে।


স্পীনার রিশাদ হোসেনের সাথে সুযোগ পেয়েছেন তানভীর আর দলের ভাইস ক্যাপ্টেন হিসেবে আছেন অলরাউন্ডার শেখ মেহেদী।তাদের সাথে যোগ দিলেন মিরাজও।


পেসারদের মধ্যে হাসান মাহমুদের সাথে শরিফুল ইসলাম ও তানজিম সাকিবও আছেন দলে, ফিজের ইঞ্জুরীতে জায়গা পেয়েছেন খালেদ আহমেদ।

তবে পাকিস্তানের স্কোয়াড থেকে নিজেকে সড়িয়ে নিয়েছেন নাহিদ রানা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here