Homeক্রিকেটদেশী বিদেশী খেলোয়াড় নিয়ে গ্লোবাল সুপার লীগে শক্তিশালী দল রংপুরের!

দেশী বিদেশী খেলোয়াড় নিয়ে গ্লোবাল সুপার লীগে শক্তিশালী দল রংপুরের!

- Advertisement -spot_img

গ্লোবাল আসরে বাংলাদেশের শিরোপা। এমন কিছু দেশের ক্রিয়াঙ্গনের জন্য গৌরবের।

ক্রিকেটে অনুর্দ্ধ ১৯ দল ছাড়া একটা দলই এই কৃতিত্ব অর্জন করে, সেটা রংপুর রাইডার্স।

ইংল্যান্ড, অষ্ট্রেলিয়া, পাকিস্তানের দলদের হারিয়ে শিরোপা জয়ী দল বাংলাদেশের রংপুর।

ক্লাব টি২০ ক্রিকেটের আসরে সেরা বাংলাদেশের রংপুর।

তবে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। অনুর্দ্ধ ১৯ বিশ্বকাপ দল এরপরের দুই আসরের ফাইনালেও যেতে পারেনি৷

তাই শিরোপা ধরে রাখতে বদ্ধ পরিকট রংপুর। তার অংশ হিসেবে এবার শক্তিশালী বিদেশীদের দিকে নজর রংপুরের।

সেখানে এখন পর্যন্ত ৫ জন হেভিওয়েট বিদেশীদের নাম নিশ্চিত করেছে রংপুর। রংপুরের ওউনার দেশী এক সংবাদমাধ্যমের সাথে আলাপকালে এই বিষয় নিশ্চিত করেন। সেই ৫ জনের মাঝে ২ জন এবারের বিপিএলে রংপুরের হয়ে মাঠ মাতিয়েছেন।

ব্যাটিংএ রংপুরকে ভরসা জুগিয়েছেন পাকিস্তানি ইফতিখার আহমেদ। এই হার্ড হিটার মিডল অর্ডার ব্যাটসম্যানকে জিএসএলে চুক্তিবদ্ধ করেছে রংপুর। এছাড়া বিপিএল খেলা পাকিস্তানি বাহাতি পেসার আকিফ জাভেদকেও দলে নিয়েছে তারা।

এর সাথে তারা দলে নিয়েছে আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইকে। বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে ওমরজাই সব ফ্রাঞ্চাইজী ক্রিকেটের হটকেক। এমনকি আইপিএলে নিয়মিত খেলতে দেখা যায় তাকে। তবে আগে থেকেই রংপুরে খেলতেন ওমরজাই। যে কারণে এই ফ্রাঞ্চাইজীর সাথে আলাদা বন্ধন তার। সে কারণে এবার জিএসএলে ওমরজাইকে পাচ্ছে রংপুর।

জিএসএল খেলতে পারবেনা বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল। সেখানে তাই বরিশালের অন্যতম সেরা অলরাউন্ডার কাইল মায়ার্সকে নিয়েছে রংপুর।

এই ক্যারিবিয়ান বিদ্বংসী ব্যাটিং এর সাথে শুরুর ওভারে আদায় করতে পারেন সুইং। এদের সাথে দক্ষিণ আফ্রিকান চায়নাম্যান তারাবিজ সামসিকে নিয়েছে রংপুর রাইডার্স।

দেশীদের মাঝে রাইডার্সের ডেরায় নেতৃত্বে থাকবেন নুরুল হাসান সোহান। এছাড়া মিরাজ, সৌম্য, রিশাদ, রিয়াদদের নিয়ে আলোচনা করছে দলটি।

আসরে একাদশে ৫ জন বিদেশী খেলাতে পারবে রংপুর। এছাড়া থাকবে ৬ জন দেশী খেলোয়াড়। সব মিলিয়ে ১৪ জনের দলে দেশী ও বিদেশী নিতে পারবেন ৭ জন করে। সেখানেই তার দুই জায়গায় ভারসাম্য খুজছে দলটি।

এবারের জিএসএলে খেলবে বিগ ব্যাশ চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স ও আরব আমিরাত লীগের চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস।

এছাড়া ক্যারিবিয়ান লীগের গায়ানা ও কাউন্টির দল সেন্ট্রাল স্ট্রাইকার্স। সব মিলিয়ে এবার চ্যালেঞ্জ বেশি থাকবে রংপুরের জন্য। যে কারণে প্রস্ততিতে কোন ঘাটতি রাখতে চাইছেনা বাংলাদেশের উত্তরবঙ্গের এই দলটি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here