মোট ১০ ক্লাবের দায়িত্ব সামলে এসেছেন। তবে অন্য সব ক্লাবের চেয়ে কার্লোর কাছে বেশি আকর্ষণীয় হয়ে থাকবে নিশ্চয়ই রিয়াল মাদ্রিদ অধ্যায়।
ক্লাবটির হয়ে ৩ টি চ্যাম্পিয়নস লীগ জয় করেন তিনি। এছাড়া ইউরোপের সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদ।
দুই মেয়াদে রিয়াল মাদ্রিদের ম্যানেজার থাকেন আনচেলত্তি, যেই ক্লাবের মিউজিয়ামে গ্রেটদের সাথে থাকে ১৫ টা ইউসিএল এর প্রদর্শনী।
রিয়াল মাদ্রিদ ছাড়ার আগে তাই নিজের ভবিষ্যৎ নিয়ে কার্লো গর্ব করেই বলেন, কোন সাধারণ দলের দায়িত্ব নিতে নয়, পাচবারের বিশ্বচ্যাম্পিয়নদের দায়িত্ব নিতে যাচ্ছেন।
কার্লো যে দলকে নিয়ে গর্ব করেন, সেই দলের ইতিহাস দেখে এবার নিজেই মুগ্ধ হয়ে তাকিয়ে রইলেন এই ইতালিয়ান মাষ্টারমাইন্ড।
ব্রাজিলে এসেছেন, এসেই দল গুছানো সহ নানা কার্যক্রমের জন্য সময় পাননি সেভাবে। তবে পুর্ণাঙ্গ দল দিলেও এখনও কার্লোর অধীনে শুরু হয়নি ব্রাজিলের ক্যাম্প।
যে কারণে এবার লাতিন দেশটায় পদচারণা কার্লোর। সেখানে ব্রাজিলের নবনিযুক্ত সামির দাউদের সাথে ব্রাজিলের ফুটবলের মিউজিয়াম পরিদর্শনে যান আনচেলত্তি।
প্রথমে গিয়ে বড় বড় খেলোয়াড়দের ব্যাক্তিগত পুরষ্কার ও তাদের বিখ্যাত জার্সি দেখতে থাকেন কার্লো।
সেখানে কার্লোকে নানা বিষয়ে জ্ঞান দিতে থাকেন নবনিযুক্ত প্রেসিডেন্ট। এছাড়া মিউজিয়ামে থাকা নানা কর্মকর্তার সাথে পরিচয় করিয়ে দেন সামির দাউদ।
এরপর কার্লোকে নিয়ে দেখানো হয় বিশ্বকাপ শিরোপা। সেখানে কাচের বক্সে করে বিশ্বকাপ রাখা হয়।
এক কাচের বাক্সে রাখা হয় এক এক বিশ্বকাপ। সেই বিশ্বকাপ দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকেন কার্লো আনচেলত্তি। এরপর সামির দাউদকে দেন এক ইঙ্গিত।
সেখানে পাচটি বিশ্বকাপের পরে আরো একটি বাক্স রাখতে বলেন আনচেলত্তি।
হাত দিয়ে ইঙ্গিত দেন, পাশে আরো একটি বক্স তৈরি করো। কেননা ষষ্ঠ বিশ্বকাপ জয় করে সেখানেই রাখতে চান তিনি। আগের ৫ বিশ্বকাপের সাথে যুক্ত নতুন বিশ্বকাপ রাখা হবে এখানে।
কার্লোর এই ইঙ্গিত সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলেছে বেশ আলোড়ন।
বিশেষ করে অল্প কয়েকদিনে কার্লোর ব্রাজিলকে ধারণ করা ও ব্রাজিল দলকে নিয়ে আত্মবিশ্বাসের প্রশংসা করেন অনেকে।
কার্লো আনচেলত্তি ব্রাজিল নিয়ে আগামী দিনেও এগিয়ে যাক, সফলতা ধরা দেক তার কাছে, এমনটাই প্রত্যাশা করেন সবাই।




