Homeফুটবলরেকর্ড লিওনেল মেসি, সব লীগেই রাজত্ব এলএমটেনের!

রেকর্ড লিওনেল মেসি, সব লীগেই রাজত্ব এলএমটেনের!

- Advertisement -spot_img

গত আসরে হয়েছিলেন এমএলএসের সেরা খেলোয়াড়। এই আসরেও আছেন দুর্দান্ত ফর্মে।

তবে দলের বাজে ফর্মের জন্য সেভাবে আলোচনায় আসছিল না লিওনেল মেসির ফর্ম। কিন্ত এবার মেসি আলোচনায় আসলেন রেকর্ড করে।

অন্য সব জায়গার মত ইন্টার মায়ামিতেও একের পর এক রেকর্ড মেসির।

ইন্টার মায়ামির হয়ে সর্বশেষ ম্যাচে মেসি মাঠে নামেন কলম্বাসের বিপক্ষে।

আর সে ম্যাচে ২ গোল ও ২ এসিস্ট করেন লিওনেল মেসি। তার গোল এসিস্টে ভর করে এমএলএসে কলম্বাসের বিপক্ষে ৫-১ গোলে জয় পায় ইন্টার মায়ামি। যে জয়ের পরই রেকর্ডের পাতায় নাম লেখান মেসি।

বর্তমানে এমএলএসে ইন্টার মায়ামির হয়ে সর্বোচ্চ গোলের মালিক আর্জেন্টাইন লিওনেল মেসি। আর সেখানে স্বদেশী গঞ্জালো হিগুয়েনকে ছুলেন মেসি।

যদিও এই রেকর্ড করতে হিগুয়েনের থেকে অনেক কম ম্যাচ খেলেছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড় মেসি। এই রেকর্ড গড়তে মাত্র ৩৫ ম্যাচ খেলেন মেসি। যেখানে তার সতীর্থ হিগুয়েন খেলেন ৬০ এর অধিক ম্যাচ।

এছাড়া অনেক আগেই ইন্টার মায়ামির হয়ে সব আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নেন মেসি। সেই রেকর্ড করতে মেসি সময় নেন মাত্র ২৯ ম্যাচ।

যেখানে তার থেকে প্রায় দ্বিগুণ সময় নেন লুই কম্পানা, গঞ্জালো হিগুয়েনরা। বর্তমানে ইন্টার মায়ামির হয়ে মেসির গোলসংখ্যা মোট ৪০ টি। আর দ্বিতীয় সর্বোচ্চ লুই কম্পানার গোলসংখ্যা মোট ৩২ টি।

এমএলএসে মায়ামির হয়ে এতদিন রেকর্ড ধরে রাখা হিগুয়েনের মোট গোল ২৯ টি।

সব মিলিয়ে ইন্টার মায়ামির হয়ে এখন রেকর্ডের বরপুত্র লিওনেল মেসি। অবশ্য মায়ামি নয়, মেসি রেকর্ড করে যাচ্ছেন সব জায়গায়ই। বার্সেলোনা বা আর্জেন্টিনার হয়ে একাধিক রেকর্ড মেসি।

এমনকি সারাবিশ্বের সেরাদের অনেক রেকর্ডেই মেসির নাম থাকবে। এবার যেন নিজের রেকর্ডের বইতে যুক্ত করলেন আরো একটি পাতা।

সর্বশেষ ৩ ম্যাচে ৮ গোল এসিস্ট মেসির। ৫ গোলের সাথে আছে ৩ এসিস্ট।

মাঝে কিছুটা অফফর্মে থাকলেও মেসি যেন ফিরে এসেছেন মেসি হয়েই।

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে জুনে আবারো মাঠে নামবে আর্জেন্টিনা। আর দীর্ঘদিন পর আর্জেন্টিনার জার্সিতে আবারো দেখা যাবে মেসিকে।

তার আগে এমন পারফর্মেঞ্চ দেখিয়ে মেসি জানান দিলেন, জুনে জাতীয় দলের হয়ে বড় চমকই দিতে চান তিনি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here