কলম্বিয়াকে বলা হয় কংফুর ফুটবল ভার্সন,অথচ সেই কলম্বিয়াকেও যেন আজ হার মানিয়েছে আর্জেন্টিনা, পুরো ম্যাচের ন্যায়,খেলার ৭১ তম মিনিটে ঘটেছে আরো বড় কিছু।বল নয় প্রতিপক্ষের ঘাড়ে পায়ের আঘাত করেছে নিষেধাজ্ঞা থেকে ফেরা এঞ্জো ফার্নান্দেজ!
তাতে লাল কার্ড দেখেই মাঠ ছাড়তে হয় তাকে।
সান্তিয়াগো দ্যা চিলির মাঠে আগের ম্যাচে জয় নিয়ে দেশে ফিরেছে আর্জেন্টিনা দল। সেখানে ঘরের মাঠে প্রত্যাশার পারদ উচু ছিল আর্জেন্টিনাকে নিয়ে।
এর উপর দলে ফিরেছেন লিওনেল মেসি, এঞ্জো ফার্নান্দেজ সহ একাধিক খেলোয়াড়। আরো একবার যেন শাসন করে ম্যাচ জয় করতে মাঠে নামে আলভিসেলেস্তার।
তবে ম্যাচের শুরু থেকে যেন সেই শাসন দেখা যায়নি। ঘরের মাঠেও কলম্বিয়ার বিপক্ষে কার্যত ভুগছিল আর্জেন্টিনা দল।
ম্যাচের আগে বলা হয়েছিল আর্জেন্টিনাকে ভুগতে হতে পারে ফিজিক্যালিটি ও প্রেসে। এছাড়া কলম্বিয়ার এট্যাকারদের নিয়েও ছিল সতর্কবার্তা।
ম্যাচের দিন যেন সেটাই আর্জেন্টিনার বিপদের কারণ হয়ে দ্বাড়ায়।
স্কালোনির দলের বিপক্ষে ম্যান মার্কিং ও প্রেসিংএ কলম্বিয়া। এর সাথে এদিন দলে ছিলেন না ফুলব্যাক ত্যাগফিলিকো।
আর সেখানেই সুযোগ কাজে লাগায় কলম্বিয়া দল। ম্যাচের ২৪ মিনিটে তারা আদায় করে গোল। ডানদিক থেকে এসে ৪ জন আর্জেন্টাইনকে পরাস্ত করে গোল করে যেন নিজের নামটাকেই আরো ভালোভাবে তুলে ধরলেন দিয়াজ। আর তাতে পিছিয়ে যায় আর্জেন্টিনা দল।
স্কালোনির দল অবশ্য আক্রমণ করেছিল। দলে ফিরে বক্সের বাইরে থেকে বাম পায়ের শট করে গোল আদায়ের চেষ্টা করেন লিওনেল মেসি।
কিন্ত তার শট ব্লক হয়ে যায় প্রতিপক্ষের পায়ে লেগে। আগের ম্যাচে গোল করা হুলিয়ান আলভারেজ কিছু সুযোগ তৈরি করলেও তা কাজে লাগানো হয়নি।
শুরুর হাফে আলমাদা প্রত্যাশা পুরণ করতে পারেননি। যদিও তার কর্নার থেকে একটি সুযোগ তৈরি করে আর্জেন্টিনা দল। তবে ওটামেন্ডি তা কাজে লাগাতে পারেনি। ফলে এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা দল।
দ্বিতীয়ার্থে ভাবা হচ্ছিল ম্যাচে ফিরবে স্কালোনির দল। কিন্ত অন্য সবদিনের মত এদিন গোল করার জন্য ক্ষুধার্থ আর্জেন্টিনা দলকে দেখা যায়নি।
বরং মেসি, আলভারেজদের আক্রমণ ছিল অনেকটাই নিষ্ক্রিয়। উলটো দিয়াস, রিওসদের কাউন্টার এট্যাকে ছিল ব্যাবধান বাড়ার সম্ভাবনা। সেই সম্ভাবনা অবশ্য নাকচ হয় এমি মার্টিনেজের কল্যাণে। অপরদিকে ফ্রিকিক থেকেও সুযোগ তৈরি করেন লিওনেল মেসি।
কিন্ত সেটা কাজে লাগাতে পারেননি কোন আর্জেন্টাইন ফুটবলার।
ম্যাচের ৭১ মিনিটে যেন আসে আরো মরার উপর খরার ঘা। আগের ম্যাচ সাসপেনশনের জন্য মিস করেন এঞ্জো ফার্নান্দেজ।
এবার ম্যাচে ফিরে লাল কার্ড দেখতে হলো এই মিডফিল্ডারকে। কলম্বিয়ার খেলোয়াড়কে গলায় লাথি মেরে যেন মেলে এই শাস্তি। ফলে ক্ষীণ হয় আর্জেন্টিনার ম্যাচে ফেরার সম্ভাবনা।
তবে দলটা আর্জেন্টিনা বলেই যেন ঘটে সব। এই কারণে নিজেদের বাজে ম্যাচে ১০ জনের দল নিয়েও ঘুরে দাঁড়ায় তারা।
৮১ মিনিটে গোল আদায় করে। থ্রো ইন থেকে বল পান পালাসিও।
তার বাড়ানো বল থেকে দারুণভাবে কাট ইন করে গোল আদায় শুরুর একাদশে থাকা আলমাদার। আরো একবার আলমাদার ম্যাজিকে আরো এক ম্যাচ ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা দল।
যে গোল হয় আর্জেন্টিনার দিশারি।তবে তাতে পয়েন্ট পেলেও জয় পায়নি স্কালোনির দল।




