কথায় আছে “যার জন্য করি চুরি সে বলে চোর।’’ রাফিনহা সে কথা বলতেই পারেন।
বার্সা সমর্থকদের এই মৌসুমে একের পর এক ম্যাচ জিতিয়েছেন।
বড় ম্যাচ হোক বা লীগের ম্যাচ, রাফিনহা সব আসরে সমান তালে পারফর্ম করেছেন। কত ম্যাচ একা হাতে জিতিয়েছেন, তার নেই কোন হিসাব।
অথচ সেই রাফিনহাকে ভুলে বার্সা ফ্যানরাই এগিয়ে রাখছে লামিন ইয়ামালকে।
এমনকি সেই ইয়ামালকে এগিয়ে রাখতে রাফিনহাকে ট্রলও করছে তারা।
যে কারণে ব্যালনের রেস থেকে ধীরে ধীরে উধাও হচ্ছে রাফিনহার নাম। একই সাথে মিডিয়াও যেন পড়ে আছে লামিনের দিকে।
একের পর এক মিডিয়ার আকর্ষণ এই স্পেনের তারকার দিকে। কিন্ত এই মৌসুমে লামিন ও রাফিনহা দুইজনই খেলেছেন উইঙ পজিশনে।
কিছুক্ষেত্রে এটাকিং মিডে খেলেছেন রাফিনহা। নিজের উইঙ ছেড়ে লেফট উইঙে খেলেছেন।
এরপরও গোল, এসিস্ট, চাঞ্চ ক্রিয়েট বা বড় ম্যাচে ক্লাচ মোমেন্ট, সবকিছুতে এগিয়ে রাফিনহা। শুধুমাত্র ড্রিবলিংএ এগিয়ে ইয়ামাল। আর তাতেই ইয়ামালের দিকে সব নজর মিডিয়ার।
ইয়ামালের সাথে তুলনা আনা হচ্ছে ওসমান ডেম্বেলে। এই ফ্রেঞ্চ তারকাও গোল এসিস্টে পিছিয়ে আছেন রাফিনহা থেকেন।
এই আসরে গোল ও এসিস্ট রাফিনহা করেছেন সমান তালে। বিপরীতে শুরুর অর্ধে এভারেজ পারফর্মেঞ্চ করে শেষের দিকে জ্বলে উঠেছেন ডেম্বেলে।
কিন্ত ডেম্বেলেকে এগিয়ে রাখা হচ্ছে রাফিনহার চেয়ে।
প্রশ্ন হচ্ছে রাফিনহা ব্যালন পেতে পারেন.? চ্যাম্পিয়নস লীগ জয় না করেও গত আসরে ব্যালন ডি অর পান রদ্রি।
এই আসরে লা লীগা, কোপা দেল রে জিতেছেন রাফিনহা। গোল এসিস্ট করেছেন ৫০ এর অধিক। লা লীগার সেরা খেলোয়াড় হয়েছেন।
চ্যাম্পিয়নস লীগের সেরার খেতাবটা না উঠলেও অনেকের মতে তিনিই এই টুর্নামেন্টের সেরাটার প্রাপ্য।
অপরদিকে গত আসরে চ্যাম্পিয়ানস লীগ জয় করেছেন ভিনিসিয়াস। আসরের সেরা তো হয়েছেনই, নকআউট থেকে ভিনির আশেপাশেও ছিলেন না কেউ।
এর বাইরে নিজেদের লীগ লা লীগা জয় করেন এই ব্রাজিলিয়ান। সব আসরেই আধিপত্য ছিল তার। এতকিছুর পরও ব্যালন বঞ্চিত হন ভিনিসিয়াস।
অথচ ভিনির মত একই ক্রাইটোরিয়ার কারণে রেসে সবার আগে রাখা হচ্ছে ডেম্বেলেকে। কিন্ত সব মিলিয়ে গত আসরের রদ্রির চেয়ে ভালো পারফর্ম আর শিরোপা নিয়েও রাফিনহা নেই সেরার তালিকায়।
সব মিলিয়ে আবার যেন অবিচার হতে যাচ্ছে ব্রাজিলিয়ানদের দিকে। এবার দেখা যাক, শেষ পর্যন্ত কি হয় রাফিনহার ভাগ্যে।




