Homeক্রিকেটসাকিব ও তার মায়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা — কেন এমন সিদ্ধান্ত?

সাকিব ও তার মায়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা — কেন এমন সিদ্ধান্ত?

- Advertisement -spot_img

বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সেরা খেলোয়াড় সাকিব আল হাসান,
যদিও বর্তমানে দেশে নয় তার অবস্থান,তবুও দেশ ত্যাগে নিষিদ্ধ তিনি! শুধু সাকিব আল হাসান নয়,নিষেধাজ্ঞা পেয়েছেন সাকিবের মা’ও।


দেশের ইতিহাসের সেরা খেলোয়াড় জন্ম দিয়ে যিনি রত্নগর্ভা হিসেবে পরিচিত ছিলেন,তিনিই পেলেন নিষেধাজ্ঞা! কিন্তু কেন?

সাকিব বোলিং অলরাউন্ডার নাকি ব্যাটিং অলরাউন্ডার! এই এক প্রশ্নের উত্তর খুজতে খুজতেই সাকিবের প্রায় দেড় জুগের ক্রিকেট অধ্যায় নিভু নিভু পর্যায়ে। কতশত রান,আর উইকেট নিয়ে নিজেকে করেছেন ক্রিকেট ইতিহাসের এক কিংবদন্তি।


অথচ রাজনিতী আর অনিয়মের অভিযোগে জর্জরিত তিনি।আজ সাকিব ও সাকিবের মায়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।তাই অনেকেরই প্রশ্ন সাকিবের মায়ের সাথে এমন আচারন কেন?


দুদকের তথ্যমতে সাকিব আল হাসানের বেশ কিছু সম্পদ ও লেনদেন তিনি মুলত করেছেন তার মা শিরিন বেগমের নামে,মুলত একারনেই তাকেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।


সাকিব আল হাসান ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে মাগুরা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

অগাস্টে তিনি যখন কানাডায়, সেই সময় আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর তার আর দেশে ফেরা হয়নি।


অগাস্টেই সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা হয় আদাবর থানায়। পরে ‘শেয়ারবাজার কেলেঙ্কারি, নিষিদ্ধ জুয়ার ব্যবসা ও জুয়া প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা, স্বর্ণ চোরাচালানে সম্পৃক্ততা, প্রতারণার মাধ্যমে কাঁকড়া ব্যবসায়ীদের অর্থ আত্মসাৎ, ক্রিকেট খেলায় দুর্নীতি ও নির্বাচনী হলফনামায় সম্পদের তথ্য গোপনের’ অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক।যদিও কোনো অন্যায় এখনো প্রমানিত হয়নি,তবে ধারনা করাই যায়,সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার অন্তত শেষ,এবংকি দেশের মাঠে আর প্রোফেশনাল ক্রিকেট খেলতে পারবেন কিনা সেটা নিয়েও আছে সন্দেহ।

দুর্নীতি দমন কমিশনের জনসংযোগ কর্মকর্তা তানজিল আহম্মেদ আজ এক তথ্য জানিয়ে বলেন, নিষেধাজ্ঞা দেওয়া অন্যরা হলেন- সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মো. আবুল খায়ের, কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম এছাড়াও কাজি ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, জাভেদ এ মতিন, মো. জাহেদ কামাল।তাছাড়া মো. হুমায়ুন কবির ও তানভির নিজাম।

দুদকের আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট মো. আবুল খায়েরসহ অন্যান্যের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে সরকারি বিধি বিধান ও শেয়ারবাজার আইন লঙ্ঘনপূর্বক শত শত কোটি টাকা শেয়ার বাজারে বিনিয়োগসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here