Homeক্রিকেটশ্রীলঙ্কা সিরিজে জ্বলে উঠার জন্য সবকিছুই করছেন তানজিদ তামিম,,

শ্রীলঙ্কা সিরিজে জ্বলে উঠার জন্য সবকিছুই করছেন তানজিদ তামিম,,

- Advertisement -spot_img

বাংলাদেশ ক্রিকেট দলের সম্ভাবনাময় ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম আসন্ন শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছেন পুরোদমে।

আজ রাজধানীর মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে  দেখা যায় তাকে ব্যাটিং প্র্যাকটিসে ব্যস্ত থাকতে।

অনুশীলনে ছিলেন চেনা চেহারার আরেকটি ব্যাট—যেটি কোনো সাধারণ ব্যাট নয়, বরং দেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবালের উপহার দেওয়া ব্যাট। যেন নামের ‘তামিম’ আর ব্যাটের তামিম মিলেই তার কাঁধে দায়িত্বটা কিছুটা বেশিই পড়েছে।

তানজিদ প্রথম দিকে কিছুটা সংগ্রামী ছিলেন। নতুন দিনে বল বুঝে নিতে সময় নেন কিছুটা।

পেস এবং সিম মুভমেন্ট সামলাতে দেখা যায় তাকে ধৈর্য নিয়ে।

তবে ধীরে ধীরে তিনি নিজেকে মানিয়ে নেন। শট নির্বাচনেও দেখা যায় আত্মবিশ্বাস।

বিশেষ করে তানজিম হাসান সাকিব এবং শরিফুল ইসলামের গতিময় বোলিংয়ের বিপরীতে কয়েকটি শট ছিল চোখে পড়ার মতো। 

সম্প্রতি পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত সিরিজে তানজিদের ব্যাটে কিছুটা ধার দেখা গেলেও ধারাবাহিকতার অভাব ছিল। কয়েকটি ইনিংসে শুরুটা ভালো করেও ইনিংস বড় করতে পারেননি। অনেকেই ভেবেছিলেন, হয়তো আত্মবিশ্বাসে ভাটা পড়বে তরুণ এই ওপেনারের। তবে আজকের অনুশীলন জানিয়ে দিলো—তানজিদ হার মানার পাত্র নন।

এখন তার মূল লক্ষ্য শ্রীলঙ্কা সিরিজ। অনুষ্ঠিতব্য এই গুরুত্বপূর্ণ সিরিজে ভালো খেলতে চান তিনি। নিজেকে প্রমাণ করার জন্য এটি হতে পারে একটি বড় সুযোগ। দলের কোচিং স্টাফ ও নির্বাচকরাও তার পারফরম্যান্স নিয়ে নজর রাখছেন বলে জানা গেছে। তানজিদ নিজেও জানেন, এখানে যদি ভালো করা যায়, তাহলে দলের স্থায়ী সদস্য হওয়ার পথ সহজ হবে।

বাংলাদেশ দলে প্রতিদ্বন্দ্বিতা ক্রমেই বাড়ছে। তানজিদের মতো তরুণরা এখন নিজেদের প্রমাণ করার জন্য মুখিয়ে থাকেন প্রতিটি সুযোগে। আর এই প্র্যাকটিস সেশন ছিল তার আত্মবিশ্বাস ফিরিয়ে আনার আরেক ধাপ।

শ্রীলঙ্কা সিরিজে তানজিদ কেমন করেন, সেটা সময়ই বলবে। তবে আজকের প্র্যাকটিস জানিয়ে দিল—তানজিদ প্রস্তুতি নিচ্ছেন সম্পূর্ণ মনোযোগ ও প্রতিশ্রুতির সাথে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here