Homeফুটবল১৭ বছরের ইয়ামালের ৩০ বছরের মডেল প্রেমিকা!গুঞ্জন থামছেই না!

১৭ বছরের ইয়ামালের ৩০ বছরের মডেল প্রেমিকা!গুঞ্জন থামছেই না!

- Advertisement -spot_img

গুঞ্জন উঠেছে ১৭ বছরের লামিন ইয়ামালের ৩০ বছরের প্রেমিকা নিয়ে!
লামিন ইয়ামালের বয়স ১৭,তবে ফুটবলে তার অর্জন অনেক অভিজ্ঞদের চেয়ে বেশি।


তবে এবার গুঞ্জন উঠেছে শুধু মাঠে নয়,মাঠের বাহিরেও বড় অর্জনেই চোখ লামিনের।


তাইতো ১৭ বছরের লামিনের প্রেমের গুঞ্জন ৩০ বছর বয়সি এক কন্টেন্ট ক্রিয়েটরের সাথে।


৩০ বছর বয়সী স্প্যানিশ মডেল ও ইনফ্লুয়েন্সার ফাতি ভাজকেজের সঙ্গে ইয়ামাল প্রেম করছেন বলে দাবি করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম। 

একসঙ্গে ছুটি কাটানোর ছবি ও সময় মিলিয়ে এমন ধারণা আরও জোরালো হয়েছে।

যদিও একজন ইনফ্লুয়েন্সার দাবি করেছেন, দুজনের প্রেমের কোনো প্রমাণ নেই এবং তারা কাকতালীয়ভাবে একই রিসোর্টে ছিলেন।

তবে ফাতি ইতিমধ্যেই অনলাইনে নানা নেতিবাচক মন্তব্য ও হুমকির শিকার হয়েছেন।

বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে কেউ স্বীকার করেননি।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’ জানিয়েছে, ইয়ামালের সঙ্গে প্রেম করছেন ১৩ বছরের বড় স্প্যানিশ মডেল, ইনফ্লুয়েন্সার ও বিমান ক্রু ফাতি ভাজকেজ।

ইতালির একটি বিলাসবহুল রিসোর্টে একসঙ্গে ছুটি কাটাচ্ছেন এই জুটি—এমন ছবিও ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে।


প্রথমে আলাদা আলাদা ইনস্টাগ্রাম পোস্টে একই জায়গায় ছবি দেন ইয়ামাল ও ফাতি। পরে স্প্যানিশ ম্যাগাজিন ‘লেকচারাস’ একটি স্পিডবোটে তাদের একত্রে থাকার ছবি প্রকাশ করলে গুঞ্জন আরও তীব্র হয়। ছবিতে ইয়ামালকে দেখা যায় বোট চালাতে, পেছনে তাকে জড়িয়ে ফাতি।
তবে এ সম্পর্ক অস্বীকার করেছেন ইনফ্লুয়েন্সার জাভি দে ওইয়োস। তার দাবি, দুজন কাকতালীয়ভাবে একই রিসোর্টে ছিলেন। ইয়ামালের সঙ্গেও ছিলেন আরও কিছু বার্সা সতীর্থ।


এদিকে ফাতি ভাজকেজ প্রেমের গুঞ্জনের পর থেকে অনলাইনে ঘৃণা ও হুমকির শিকার হচ্ছেন। ইনস্টাগ্রামে তিনি বলেন, কিছু মানুষ এতটাই অন্ধভাবে ঘৃণা ছড়ায়, যা মর্মান্তিক। আমি তাদের আরোগ্য কামনা করি।

তবে এখনো এই বিষয়ে কোনো মুখ খোলেননি ১৭ বছর বয়সি বার্সা তারকা লামিন ইয়ামাল।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here