Homeক্রিকেটবিগ ব্যাশে আবারও রিশাদ!হোবার্ট হারিকেনসের ভরসা হয়ে উঠছেন লেগি তরুণ!

বিগ ব্যাশে আবারও রিশাদ!হোবার্ট হারিকেনসের ভরসা হয়ে উঠছেন লেগি তরুণ!

- Advertisement -spot_img

দুদিন আগেই খবর ছিলো যে বিগব্যাশের ড্রাফটে আছে ১১ বাংলাদেশীর নাম,কিন্তু তাদের মধ্যে শুইতেই দল পেয়েছেন রিশাদ হোসাইন।

তার আগের দল হোবার্ট হ্যারিকেন্সই তাকে দলে ধরে রেখেছে,দলটি বর্তমানে বিগ ব্যাশের চ্যাম্পিয়ন দল।

এর আগে ২০২৪-২৫ মৌসুমের নিলামকে সামনে রেখে বিদেশি ক্রিকেটারদের ড্রাফট তালিকা প্রকাশ করেছে বিগ ব্যাশ কর্তৃপক্ষ।

প্রথমত ড্রাফটের তালিকায় নাম ছিলো ১১ বাংলাদেশীর।১১ জনের মধ্যে ১০ জনেরই এটি প্রথমবার বিবিএল ড্রাফটে অংশ নেওয়া।

একমাত্র ব্যতিক্রম লেগ স্পিনার রিশাদ হোসেন। গত মৌসুমে হোবার্ট হারিকেন্স তাকে দলে নিলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলার কারণে তিনি অংশ নিতে পারেননি। তবে এবারও হোবার্ট হারিকেন্স তাকে ধরে রেখেছে।

বাকি বাংলাদেশি ক্রিকেটাররা হলেন—শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয়, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার।

এদের মধ্যে বেশ কয়েকজন জাতীয় দলের নিয়মিত সদস্য।

তবে এ বছরও বাংলাদেশি ক্রিকেটারদের বিবিএলে খেলার সম্ভাবনার ওপর বড় প্রশ্নচিহ্ন থাকছে।

ডিসেম্বর থেকে একসঙ্গে শুরু হবে বিপিএল, আইএলটি-টোয়েন্টি ও দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টি লিগ।

একই সময়ে তিনটি ফ্র্যাঞ্চাইজি লিগের সূচি থাকায় অনেক ক্রিকেটারকেই একটি লিগ বেছে নিতে হবে।

যার ফলে কেউ বিবিএলে চুক্তিবদ্ধ হলেও এনওসি না পাওয়ার সম্ভাবনা প্রবল।

গত মৌসুমে রিশাদ হোসেনের বিবিএলে খেলা আটকে যাওয়ার মূল কারণও ছিল এই সূচি সংঘাত।

এবারের মৌসুমেও একই চিত্র দেখা যেতে পারে। বিসিবি সাধারণত বিপিএলের সঙ্গে সংঘর্ষ হলে নিজস্ব লিগকে অগ্রাধিকার দেয়।

ফলে ড্রাফটে নাম উঠলেও, বাস্তবে কয়জন ক্রিকেটার মাঠে নামতে পারবেন, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।


তবে এবার কিছুটা হলেও আগে পড়ে হতে পারে বিবিএল ও বিপিএল,সেক্ষেত্রে রিশাদের মাঠ মাতানোর সম্ভাবনাই বেশি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here