Homeফুটবল১২০০ কোটি টাকায় ব্রাজিলিয়ান রদ্রিগোকে বিক্রি করতে চায় রিয়াল মাদ্রিদ,কিনতে চায় ৩...

১২০০ কোটি টাকায় ব্রাজিলিয়ান রদ্রিগোকে বিক্রি করতে চায় রিয়াল মাদ্রিদ,কিনতে চায় ৩ ক্লাব!

- Advertisement -spot_img

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগো গোজকে নিয়ে নতুন উত্তাপ ছড়াচ্ছে ইউরোপিয়ান ট্রান্সফার মার্কেট।

স্প্যানিশ মিডিয়া Cadena SER জানিয়েছে, রিয়াল মাদ্রিদ তাকে দলে রাখতে আগ্রহী হলেও বড় অঙ্কের প্রস্তাব পেলে বিবেচনা করতে প্রস্তুত।

ক্লাবটির দাবি, রদ্রিগোর জন্য তারা চায় ৭৭ মিলিয়ন পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২০০ কোটি টাকার বেশি।


মাত্র ১৮ বছর বয়সে সান্তোস থেকে রিয়ালে যোগ দেওয়া রদ্রিগো, ইতোমধ্যে নিজেকে প্রমাণ করেছেন ইউরোপিয়ান ফুটবলে।

চ্যাম্পিয়নস লিগ, লা লিগা এবং ক্লাব বিশ্বকাপসহ রিয়ালের হয়ে বহু গুরুত্বপূর্ণ শিরোপা জিতেছেন তিনি।

তবে সাম্প্রতিক সময়ে কোচিং পরিবর্তনের পর তার খেলার সময় কমে গেছে। নতুন কোচ জাবি আলোনসোর অধীনে শেষ ৬ ম্যাচে মাত্র ১৭ মিনিট মাঠে ছিলেন রদ্রিগো।

এই পরিস্থিতিতে রদ্রিগোর ক্যাম্প বিকল্প খুঁজতে শুরু করেছে। খবর অনুযায়ী, ইংলিশ ক্লাব আর্সেনাল তার প্রতি সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছে।

আক্রমণভাগে গতি ও কৌশল বৃদ্ধির জন্য মাইকেল আর্তেতা রদ্রিগোকে গুরুত্বপূর্ণ ভূমিকা দিতে চান। ইতোমধ্যেই ব্রাজিলিয়ান তারকার প্রতিনিধিরা আর্সেনালের সঙ্গে যোগাযোগ করেছে বলেও জানা গেছে।

শুধু আর্সেনালই নয়, চেলসি, ম্যানচেস্টার সিটি এবং টটেনহ্যামও রদ্রিগোকে নিয়ে আগ্রহী।

এমনকি আগেই আগ্রহ দেখিয়েছিল লিভারপুল ও প্যারিস সেন্ট জার্মেইন । তবে রদ্রিগোর পছন্দের তালিকায় প্রিমিয়ার লিগই সবার উপরে।

রিয়াল মাদ্রিদ স্পষ্ট করে দিয়েছে, ৭৭ মিলিয়ন পাউন্ড বা প্রায় ৯০ মিলিয়ন ইউরো’র কমে তারা রদ্রিগোকে ছাড়বে না।

এই অর্থ দিয়ে তারা নতুন মিডফিল্ডার এবং ফরোয়ার্ডে বিনিয়োগ করতে চায়। ফলে বড় অঙ্কের চুক্তি না হলে রদ্রিগোকে ধরে রাখতেই আগ্রহী ক্লাব।

এই গ্রীষ্মে যদি কোনো ক্লাব চূড়ান্ত অফার নিয়ে আসে, তবে রদ্রিগোর নতুন ঠিকানা হতে পারে প্রিমিয়ার লিগেরই কোনো বড় ক্লাব।

এখন দেখার বিষয়, কে আগে টেবিলে তুলে দেয় ১২০০  কোটির অফার!

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here