Homeফুটবলগরুর মাংস দিয়ে পার্টি করছে আর্জেন্টিনা,চিল মুডে খেলোয়াড়রা।

গরুর মাংস দিয়ে পার্টি করছে আর্জেন্টিনা,চিল মুডে খেলোয়াড়রা।

- Advertisement -spot_img

বিশ্বকাপ অভিযান জয় দিয়ে শুরু করার পর দারুণ ফুরফুরে মেজাজে সময় কাটাচ্ছেন আর্জেন্টিনা দলের ফুটবলাররা। আগামীকাল অস্ট্রিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কোনো চাপের ছাপ নেই লিওনেল মেসিদের মধ্যে। বরং নিজেদের ঐতিহ্যবাহী খাবার ‘আসাদো’কে ঘিরে বিশেষ বারবিকিউ পার্টিতে মেতে উঠেছে লিওনেল স্কালোনির দল।

আর্জেন্টিনার সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো ‘আসাদো’। মূলত গরুর মাংস দিয়ে তৈরি বিশেষ এই বারবিকিউ আয়োজন বড় কোনো টুর্নামেন্ট বা গুরুত্বপূর্ণ অভিযানের আগে দলীয় বন্ধন আরও দৃঢ় করতে ব্যবহার করে আলবিসেলেস্তেরা। সেই ধারাবাহিকতায় অস্ট্রিয়ার মুখোমুখি হওয়ার আগে বেস ক্যাম্পে আয়োজন করা হয়েছে জমজমাট আসাদো পার্টির।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দলের প্রাণবন্ত পরিবেশের চিত্র তুলে ধরেছে। ভিডিওতে দেখা যায়, খেলোয়াড়রা বারবিকিউ প্রস্তুতিতে অংশ নিচ্ছেন, আড্ডা দিচ্ছেন এবং হাসি-ঠাট্টায় মেতে আছেন। বিশেষ করে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে বেশ উৎফুল্ল দেখা গেছে। বারবিকিউ করতে করতেই নাচতে দেখা যায় তাকে। সতীর্থদের সঙ্গে মজার মুহূর্তও ভাগাভাগি করেছেন এই তারকা গোলরক্ষক।

ভিডিওতে আরও দেখা যায়, কেউ কেউ গরম গরম মাংসের টুকরো খাচ্ছেন, আবার কেউ বারবিকিউ প্রস্তুতির বিভিন্ন ধাপ উপভোগ করছেন। ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজকে মোবাইল ফোনে কিছু দেখাতে দেখা গেছে সতীর্থদের। পুরো আয়োজনজুড়ে ফুটে উঠেছে একটি সুখী ও ঐক্যবদ্ধ দলের ছবি।

মাঠের পারফরম্যান্সেও আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে আর্জেন্টিনা। কানসাসে নিজেদের প্রথম ম্যাচে লিওনেল মেসির হ্যাটট্রিকের সৌজন্যে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে সেই ম্যাচে আলজেরিয়ার আইসা মান্দির সঙ্গে মেসির একটি ট্যাকল নিয়ে বিতর্কও তৈরি হয়েছে, যা আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

এসব বিতর্কের বাইরে থেকে এখন পুরো মনোযোগ অস্ট্রিয়া ম্যাচে। সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় ডালাসে অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ। জয় পেলে নকআউট পর্বের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে মেসিরা। তবে ম্যাচের আগে দলের পরিবেশ দেখে মনে হচ্ছে, চাপ নয়,আত্মবিশ্বাস আর ঐক্যই এখন আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here