Homeফুটবলক্যাসিমিরোর চোখে মেসি-রোনালদোর উত্তরসুরী ব্রাজিলিয়ান রদ্রিগো!

ক্যাসিমিরোর চোখে মেসি-রোনালদোর উত্তরসুরী ব্রাজিলিয়ান রদ্রিগো!

- Advertisement -spot_img

জাতীয় দলে অনেকদিন ধরে আছেন একসাথে। একই সাথে দুইজন জয় করেন চ্যাম্পিয়নস লীগও।

ব্রাজিলিয়ান উইঙ্গারের প্রতি যেন আলাদা টান ক্যাসেমিরো হেনরিকের। তাই তো তাকে মনে করেন মেসি রোনালদোদের উত্তরসুরী হিসেবে।

বলা হচ্ছে ব্রাজিলের উইঙ্গার রদ্রিগোর কথা।

এই রদ্রিগোকে মনে ধরেছে ক্যাসিমিরো। রিয়াল মাদ্রিদে জাবি আলান্সোর দলে নিয়মিত সুযোগ না মিললেও রদ্রিগোর প্রশংসায় পঞ্চমুখ ক্যাসে।

এমনকি তাকে মেসি রোনালদোর উত্তরসুরীর তালিকায় রাখলেন তিনি

একটা সময় রিয়াল মাদ্রিদে রদ্রিগোর সাথে খেলেছেন ক্যাসিমিরো। এছাড়া ব্রাজিল জাতীয় দলের হয়েও দুইজন একসাথে ম্যাচ খেলেছেন।

রদ্রিগোকে তাই কাছ থেকেই চিনেন ক্যাসিমিরো। তাই কাছ থেকে চেনা এই তারকার স্কিল মুগ্ধ করেছে এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে।

যে কারণে অন্য অনেক ভবিষ্যৎ সুপারস্টারদের তালিকায় তাকে রেখেছেন ক্যাসে।

ক্যাসের রদ্রিগোকে নিয়ে করা মন্তব্য প্রকাশ পায় ইংল্যান্ডের সংবাদমাধ্যম ডেইলি মিররে।

সেখানে প্রথমে কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে প্রশ্ন করলে এমবাপ্পের প্রশংসা করেন ক্যাসিমিরো।

তার উজ্জ্বল ভবিষ্যতের কথা বলেন। এরপর বলেন এমবাপ্পে হতে পারেন মেসি রোনালদোদের উত্তরসুরী।

তবে এই তালিকায় খালি এমবাপ্পেকেই বিবেচনা করেননি ক্যাসিমিরো। আরো ৩ জনকে এই জায়গায় নাম নেন তিনি।

আর সেখানেই ভিনিসিয়াস জুনিয়ার, ফেডে ভালভার্দের সাথে জায়গা করে নেন রদ্রিগো।

অবশ্য রদ্রিগোকে নিয়ে এরপর আলাদা কথা বলেন ক্যাসিমিরো।

সেখানে এই ব্রাজিলিয়ান মিড তাকে এই সময়ের অন্যতম সেরা কমপ্লিট ফুটবলার বলেন।

এর বাইরে রদ্রিগোর কখন কি করতে হবে সেটা ভালো করে জানেন তিনি এমনটাই বলেন।

সব মিলিয়ে রদ্রিগোকে নিয়ে ক্যাসিমিরো বলেন “ সে একজন তারকা। সে একজন সৃষ্টিকর্তা প্রদত্ত ফুটবল খেলোয়াড়।

সে জানে কখন আক্রমণ করতে হবে, কখন রক্ষণে থাকতে হবে। সে অনেক আড়াআড়ি ভাবে খেলে।

এই জেনারশনের কমপ্লিট ফুটবলারদের মাঝে সে অন্যতম”

বর্তমানে রিয়াল মাদ্রিদ ছাড়ার গুঞ্জন রদ্রিগোর। এই তালিকায় তাকে নিতে আগ্রহী লিভারপুল, আর্সেনাল, টটেনহ্যামের মত ক্লাব।

যদিও এখনও চুড়ান্ত সিদ্ধান্ত জানাননি রদ্রিগো। তবে এই ব্রাজিলিয়ানের যে কদর আছে সর্বত্র, সেটা ক্যাসিমিরো আবারো প্রমাণ করলেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here