ইঞ্জুরি তার জীবনের শত্রু, এ নিয়ে ভক্তদের আফসোস আছে বটে। তবে এই ইঞ্জুরি নিয়ে অনেক ভক্তই মোটাদাগে নেইমিকে দায়ী করেননি।
যদিও ইঞ্জুরি থেকে বাচার জন্য আলাদা অনুশীলন করেন খেলোয়াড়রা, ফিটনেস লেভেলেকে রাখেন আরো উচু পর্যায়ে।
কিন্ত এরপরও প্রায় প্রতি ম্যাচে সর্বোচ্চ ফাউল হওয়া নেইমারকে এই জায়গায় ছাড় দিয়েছে ভক্তরা।
যে কারণে শেষ ২ বছরে হাতেগোনা ম্যাচ খেলা নেইমির প্রতিও ভক্তদের ভালোবাসা আছে আগের মতই।
এমনকি এই সময় জাতীয় দলে না খেললেও এখনও অনেকে তাকে চান জাতীয় দলে।
তার দলে ফেরার জন্য অনেককে ছাটাই করতেও রাজি তারা। কিন্ত যে নেইমারকে নিয়ে এত উন্মাদনা, সে নেইমার কি করছেন?
মাঠের ফুটবলের চেয়ে নেইমার যেন বিতর্কই করছেন বর্তমানে। ২০২৫ সালে প্রতি ম্যাচেই যেন তর্কে জড়িয়ে পড়ছেন নেইমি।
। মিরাসলের বিপক্ষে ৩-০ গোলে হারের ম্যাচে তর্ক জড়ান নেইমার। ব্রাজিল চ্যাম্পিয়ন বোটাফিগোর সমর্থকদের বিরুদ্ধেও জড়ান তর্কে।
এরপর সে ম্যাচে তো লাল কার্ড হজম করেই বের হয়ে যান। বিআরবি সমর্থকদের বিপক্ষেও জড়ান তর্কে। তবে এর চুড়ান্ত রুপ দেখান নেইমি সর্বশেষ ম্যাচে। দলের হারের পর তর্কে জড়ান নিজ দলের সমর্থকদের সাথেই।
এমনকি তাদের মাঠে এসে খেলতে বলেন, নতুন দূরে যেতে বলেন।
এমন কান্ডের পর তাই সান্তোস ভক্তদের রোষানলেও নেইমার।
মাঠে এমন তর্ক করছেন, মাঠে বাইরে বারবার প্রশ্ন উঠছে তার ফিটনেসে।
অভিযোগ উঠেছিল নারী কেলেঙ্কারি, নিজের প্রেমিকা রেখে পরকীয়ার অভিযোগ ছিল।
এর বাইরে কিছুদিন আগে শখের গাড়ি কিনেছেন, অবকাশ যাপনটাও করছেন নিয়মিত।
এইসব ব্যাক্তিগত বলে হয়ত তিনি দাবি করতে পারেন। কিন্ত মাঠের বাইরেই তিনি নিয়মিত শিরোনামের অংশ হচ্ছেন মাঠের পারফর্মেঞ্চ থেকে, সেখানে তাই ব্যাক্তিগত বিষয়টাও আসে বারবার।
অথচ এই ২০২৫ সালে নেইমার করেছেন মাত্র ৪ গোল।
সান্তোসের হয়ে খেলেছেন মাত্র ১৫ ম্যাচ, করেছেন ৭ গোল এসিস্ট। লীগে এই মানটা আরো বাজে, ৭ ম্যাচে ১ গোল, নেই এসিস্ট।
ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে জয়সুচক গোল ছাড়া লীগে নেইমির নেই বলার মত অর্জন। সামনে ব্রাজিলের বিশ্বকাপ।
আক্রমণভাগে আছে ভিনি, রাফিনহা, কুনহা, পেদ্রোরা। সবাই নিজেদের জায়গা ধরে রাখতে ক্লাবে ও জাতীয় দলে লড়াই করছেন।
এর মাঝেও ভক্তদের চোখ দেশটির সর্বোচ্চ গোলদাতার দিকে।
কিন্ত এমন অবস্থায়ও যদি নেইমার খামখেয়ালি হন, তবে ২০২৫ এই হয়তবা হতে পারে তার ক্যারিয়ারের শেষ।
এবার দেখা যাক, কি সিদ্ধান্ত নিয়ে কেমন জীবন কাটান এই ব্রাজিলিয়ান তারকা।




