ক্যারিয়ারই সবকিছুই ছিল, শুধু অপুর্ণতা ছিল এক জায়গায়। ২০২২ বিশ্বকাপে এসে সেটাও পুরণ করলেন লিওনেল মেসি।
আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়ের পর সর্বজয়ী হিসেবে নাম লেখালেন লিওনেল আন্দ্রেস মেসি।
মেসি ও আর্জেন্টিনার ভক্তদের সব স্বপ্নপুরণ তখনই হয়ে গেছে। একই সাথে নিজেকে সর্বকালের সেরাদের লেভেলেও নিয়ে গেছেন এই আর্জেন্টাইন তারকা
অনেকেই ভেবেছিলেন ২০২২ বিশ্বকাপ জয় করার পর সেখানেই থেমে যাবে লিওনেল মেসির ফুটবল যাত্রা।
তবে সেখানেই না থেমে নিজের ফুটবল ক্যারিয়ার চালিয়ে যান মেসি।
২০২৪ কোপা আমেরিকার পর মেসির সতীর্থ এনহেল ডি মারিয়া অবসর নিলেও খেলা চালিয়ে যান মেসি। এরপর অনেক আর্জেন্টাইন ধারণা করেন ২০২৬ বিশ্বকাপ খেলবেন মেসি।
যদিও সেটি নিয়ে কোন চুড়ান্ত মত ছিল না এতদিন। মেসি নিজেও এতদিন কিছু বলেননি।
আর্জেন্টিনায় তার সতীর্থ না কোচিং স্টাফরাও বিষয়টি মেসির উপরই ছেড়ে দিয়েছেন। তবে এতদিন পর এ নিয়ে পাওয়া গেলো উত্তর।
লিওনেল মেসি নয়, এই বিষয় নিয়ে মতামত দেওয়া হয়েছে আর্জেন্টিনার কোচিং স্টাফের পক্ষ থেকে।
আর্জেন্টিনার ফুটবল ফেডারশনের এক কর্মকর্তা জানান এই সংবাদ। যে সংবাদ উঠে আসে গল্ফ নিউজে।
সেখানে আর্জেন্টিনার ফুটবল থেকে জানানো হয় এই সংবাদ।
এমন সংবাদ জানান আর্জেন্টিনার বোর্ডের অর্থনৈতিক বিষয়ে কাজ করা লিওনার্দো প্যাটারসন।
দুবাইতে আঞ্চলিক এক সম্পর্ক স্থাপনকালে এমনটাই জানান প্যাটারসন। সেখানে তিনি জানান মেসি অবশ্যই খেলবেন আগামী বিশ্বকাপ।
এ বিষয়ে তার কোন সন্দেহ নাই এমনটাই জানানো হয় প্যাটারসনের পক্ষ থেকে।
বর্তমানে এমএলএসের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন লিওনেল মেসি। এই মৌসুমে করেন ১৮ ম্যাচে ২৫ গোল এসিস্ট।
বিশেষ করে শেষ ৫ ম্যাচে ১০ গোল এসিস্ট করেন মেসি। এর মাঝে করেন ৮ গোল।
যেভাবে গোল এসিস্ট করছেন মেসি, প্রতিপক্ষের জন্য হচ্ছেন মুর্তিমান আতঙ্ক। অপরদিকে আর্জেন্টিনার হয়েও আছেন দারুণ ফর্মে।
এই মুহুর্তে তাই মেসিকে মিস করতে চাচ্ছে না বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
অপরদিকে এই মুহুর্তে আর্জেন্টিনা দলে দরকার মেসির মত একজন নেতা।
বিশ্বকাপের এক বছর আগে দলকে উজ্জীবিত করতে নেই লিওনেল মেসির বিকল্প।
তাই মেসির এমন সিদ্ধান্তে খুশিই হবে আর্জেন্টাইন ভক্তরা।




