ফুটবলের দেশ ব্রাজিল, ফুটবল ঐতিহ্যের দেশ ব্রাজিল। বিশ্বকাপের সবচেয়ে সফল দল তারা।
মহাতারকা বের করার দিক থেকেও তারা এগিয়ে অন্যদের চেয়ে। ফলে হাজার হাজার মাইল দুরের দেশ বাংলাদেশেও আছে তাদের বিপুল জনপ্রিয়তা। বিশ্বকাপের মৌসুম তো বটেই, সাধারণ সময়েও যে জনপ্রিয়তা আচ করা যায়।
এবার যেন বাংলাদেশের মানুষের ফুটবলের ভালোবাসা ফিরিয়ে দিলো ব্রাজিল দল। ফুটবলে ব্রাজিলকে ভালোবাসা বাংলাদেশের পাশে দাড়ালো এবার ব্রাজিল। সেখানে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে পাশে দাড়ালো তারা।
সাম্প্রতিক সময়ে দেশটির সাথে চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ। দুই দেশের সম্পর্কে উন্নয়নে করা হয়েছে এমন চুক্তি।
সেখানে বাংলাদেশের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন দেশটিতে থাকা বাংলাদেশের রাষ্ট্রদূত ড তৌহিদুল ইসলাম।
আর বৈঠক শেষে এই চুক্তির ব্যাপারে তিনি একটি ধারণাপত্র উপস্থাপন করেন। যেখানে পারস্পরিক শুল্ক হ্রাস, ব্যাংকে এলসি বা লেটার অব ক্রেডিট খোলার জটিলতা কমানো নিয়ে মুল আলাপ হয়ে থাকে।
এর বাইরে দ্বিমুখী বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সুপারিশ তুলে ধরা হয়।
ব্রাজিলের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান এতে ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানানো হয়।
সম্ভাব্য একটি বাণিজ্য চুক্তির ভিত্তি হিসেবে শীঘ্রই বাংলাদেশকে একটি সমঝোতা স্মারকের খসড়া পাঠাবে ব্রাজিল।
এই চুক্তির পর দ্বিপাক্ষিক বৈঠক হতে যাচ্ছে দুই দেশের। এই বছরের শেষের দিকে অনুষ্ঠিত হতে পারে এই বৈঠক।
যে বৈঠকে দুই দেশের বানিজ্য উন্নয়ন নিয়ে হবে চুড়ান্ত আলাপ।
বানিজ্য উন্নয়নের এই চুক্তিতে লাভবান হবে বাংলাদেশ। কেননা ফুটবলের বাইরে ব্রাজিল বিশ্বের অন্যতম বড় দেশ, দক্ষিণ আমেরিকা অঞ্চলের সবচেয়ে বড় ও ধনী দেশ৷ বিশ্ব রাজনীতিতে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ভুমিকা আছে।
এমন একটি দেশের সাথে এই সময়ে সম্পর্ক স্থাপন বাংলাদেশকে বেশ এগিয়ে যাবে।
বানিজ্যিক চুক্তি হলেও এখানে যে ফুটবল আসবে তা অবধারিত। এই বছর বৈঠকেই উঠে আসতে পারে দুই দেশের ফুটবল নিয়ে।
সেখানে চুক্তির পাশাপাশি বাংলাদেশের ফুটবল উন্নয়ন নিয়ে ব্রাজিলের সাহায্য চাওয়া হতে পারে।
বানিজ্যিকভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো ব্রাজিল যে এই জায়গায়ও ভুমিকা রাখতে পারে, এটাই জানা সবার।
এত বছর একপক্ষিকভাবেই ব্রাজিলকে সমর্থন দিয়েছে বাংলাদেশ।
তবে এবার দেশের গুরুত্বপূর্ণ সময়েই গুরুত্বপূর্ণ সাহায্য দিয়েই যেন এর প্রতিদান দিলো সেলেসাওরা।




