Homeফুটবলইতিহাসের সবচেয়ে ব্যায়বহুল খেলোয়াড় নেইমার জুনিয়র!তাকে কিন এপর্যন্ত খরচ করেছে ৪০০ মিলিয়ন...

ইতিহাসের সবচেয়ে ব্যায়বহুল খেলোয়াড় নেইমার জুনিয়র!তাকে কিন এপর্যন্ত খরচ করেছে ৪০০ মিলিয়ন ইউরো!

- Advertisement -spot_img

বিশ্ব ফুটবলে ট্রান্সফার ফি নিয়ে প্রতিনিয়ত চমক দেখা গেলেও কিছু ফুটবলারের মূল্য একাধিক ক্লাব মিলে এমনভাবে পরিশোধ করেছে, যা ইতিহাসে জায়গা করে নিয়েছে।

তেমনই এক নাম ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র।

এখন পর্যন্ত নেইমারকে দলে টানতে বিভিন্ন ক্লাব মিলিয়ে মোট খরচ করেছে ৪০০ মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৬৮৭ কোটি টাকার বেশি। ইতিহাসে এতো টাকা খরচ হয়নি কোনো খেলোয়াড়কে কিনতেই।

নেইমারকে প্রথমে সান্তোস থেকে কিনেছিল বার্সেলোনা, পরে পিএসজি তাকে বার্সা থেকে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে দলে নেয়।

এরপর তিনি যান আল হিলাল ক্লাবে। সেখান থেকে ফেরেন সান্তোসে।

সব মিলিয়ে নেইমারের মোট ট্রান্সফার ফি পৌঁছেছে ৪০০ মিলিয়ন ইউরোতে।

দ্বিতীয় অবস্থানে রয়েছেন বেলজিয়ান ফরোয়ার্ড রমেলো লুকাকু।

তাকে কিনতে আন্ডারলেখট, এভারটন, ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টার মিলান এবং চেলসি,এই পাঁচটি ক্লাব মিলিয়ে মোট ৩৬৯ মিলিয়ন ইউরো খরচ করেছে।

তৃতীয় স্থানে আছেন পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স।

তাকে প্রথমে বেনফিকা থেকে অ্যাটলেটিকো মাদ্রিদ নেয় ১২৬ মিলিয়ন ইউরোতে পরে চেলসি, বার্সেলোনার মতো ক্লাব তাকে লোনে নেয়। সব মিলিয়ে ফেলিক্সকে কিনতে ক্লাবগুলোর খরচ হয়েছে ২৪৭ মিলিয়ন ইউরো।

তালিকার পঞ্চম স্থানে আছেন ফরাসি উইঙ্গার ওসমান ডেম্বেলে। তাকে ডর্টমুন্ড থেকে বার্সেলোনা নেয় প্রায় ১০৫ মিলিয়ন ইউরোতে।

এরপর তিনি পাড়ি জমান পিএসজিতে। ডেম্বেলের পেছনে ক্লাবগুলো মোট ট্রান্সফার ফি খরচ করে ২২০ মিলিয়ন ইউরো।


অবশ্য ডেম্বেলের ক্যারিয়ারের এই সব ট্রান্সফার ফি যত,তত টকায়ই তার বর্তমান ক্লাব পিএসজি নেইমারকে কিনেছিলো তার সাবেক ক্লাব বার্সেলোনা থেকে।
ফুটবলে ইঞ্জুরীর কারনে নিজের পুরো ঝলকটা দেখাতে পারেননি ব্রাজিলিয়ান প্রিন্স,তবে যতদিন সুযোগ মিলেছে ততদিনে বিশ্ব ফুটবলে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়,তায় তার ব্রান্ড ভ্যালু বরাবরই আকাশছোয়া।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here