২০১৭ সালে বার্সা ছাড়েন নেইমার। বার্সা থেকে তাকে রেকর্ড ট্রান্সফার ফি তে দলে নেয় ফ্রেঞ্চ ক্লাব পিএসজি।
এরপর চার বছর পর বার্সেলোনা ছেড়ে পিএসজিতে আসেন লিওনেল মেসি৷
এতদিন সবাই ধারণা করেছিল নেইমারের প্রভাব থাকতে পারে মেসির ট্রান্সফারে।
এবার জানা গেলো আসল ঘটনা। সেটাই জানালেন ইতালিয়ান মিডফিল্ডার ভেরাত্তি।
একটা সময় বার্সা দলের নিয়মিত মুখ ছিলেন মেসি ও নেইমার। দুইজন একসাথে জ্বলে উঠেন বার্সেলোনার হয়ে।
বার্সাকে চ্যাম্পিয়ন লীগ সহ জেতান নানা ট্রফি। সেই সময় এই দুই তারকার মাঝে গড়ে উঠে বন্ধুত্ব।
যে বন্ধুত্বের বন্ধন এরপর থেকেই চলমান আছে দুইজনের মাঝে। দুইজনের জীবনের সিদ্ধান্তেই এরপর প্রভাব ফেলতে থাকেন দুইজন।
আর এমন এক সিদ্ধান্ত ছিল মেসির পিএসজিতে যাওয়ার সিদ্ধান্ত। যেটায় নেইমারের প্রভাবের কথা বর্ণনা করেন ভেরাত্তি।
ভেরাত্তির মতে এক রাতের ডিনারেই এসেছে এমন সিদ্ধান্ত।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এমনটাই জানান এই ইতালিয়ান মিডফিল্ডার।
সেখানে তিনি জানান যে পিএসজিতে থাকাকালীন এক ডিনারের আয়োজন করেন নেইমার জুনিয়ার।
যেই ডিনারে ছিলেন মেসির আন্তজার্তিক মঞ্চের দুই পার্টনার লিওনার্দো পারাদেস ও এনহেল ডি মারিয়া।
আর সেখানেই নেইমার ভেরাত্তিকে জানান এই পার্টিতে আসছেন লিওনেল মেসি। এরপর একই সাথে ডিনার করেন তারা।
সেই ডিনারে তারা লিওনেল মেসির সাথে নানা বিষয়ে আলাপ করে।
যে আলাপের মাঝে তারা লিওনেল মেসিকে আমন্ত্রণ জানায় পিএসজিতে আসার জন্য।
কিন্ত ততক্ষণ পর্যন্ত এই বিষয়ে কোন চুড়ান্ত সিদ্ধান্ত আসেনি। কেননা তখন পর্যন্ত বার্সার সাথে মেসি চুক্তি নবায়ন করবেন, এমনটাই ছিল আলাপ।
কিন্ত পরের দিন হঠাৎ নেইমার ভেরাত্তিকে জানান, লিও আসছেন পিএসজিতে। এমন ঘটনা শুনে অবাক হন ভেরাত্তি।
কি একদিনে করেছেন নেইমার, যাতে রাজি হয়েছেন এলএমটেন, সেটাই প্রশ্ন এখন ভেরাত্তির।
যদিও সেটা এখনও জানা যায়নি। তবে একটা জিনিস বুঝা গিয়েছে ভেরাত্তির আলাপে, এই ডিনার ও নেইমারের কথায় মন গলেছে মেসির।
যে কারণে বার্সা ছাড়া ও পিএসজিতে আসার মত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে মেসি শুনেছেন তার বন্ধু নেইমারের কথা।
এই দুইজনের বন্ধুত্ব কতটা গাড়, তাই বুঝা যায় ভেরাত্তির এই সিদ্ধান্তে৷




