Homeফুটবলযেখানেই বল সেখানেই ডি-পল!ডি-পলের গোল দেখে মেসির চোখে আবেগের জল!

যেখানেই বল সেখানেই ডি-পল!ডি-পলের গোল দেখে মেসির চোখে আবেগের জল!

- Advertisement -spot_img

ডি-পলের দুর্দান্ত গোল, মেসির হাততালি, সুয়ারেজ-আয়েন্দের ঝলকে লিগস কাপের শেষ আটে জায়গা করে নিয়েছে ইন্টার মায়ামি।

বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচে মেক্সিকান ক্লাব পুমাসকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ফ্লোরিডাভিত্তিক ক্লাবটি।

ম্যাচের শুরুটা অবশ্য ভালো ছিল না মায়ামির জন্য। আক্রমণাত্মক ফুটবল খেলে ম্যাচের ৩৪তম মিনিটে এগিয়ে যায় পুমাস।

দলের হয়ে গোল করেন জর্জ রুভালকাবা।

তার দুর্দান্ত এক কাউন্টার অ্যাটাক থেকে গোলের দেখা পায় মেক্সিকান ক্লাবটি, যা কিছুটা চাপে ফেলে দেয় হাভিয়ের মাশ্চেরানোর শিষ্যদের।

তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ম্যাচে সমতা ফেরায় মায়ামি।

লুইস সুয়ারেজেফ নিখুঁত পাস বুক দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে চমৎকারভাবে ফিনিশ করেন আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি-পল।

এটি ছিল তার মায়ামি ক্যারিয়ারের প্রথম গোল, আর গোলের পর উচ্ছ্বাসে হাততালি দিয়ে প্রশংসা জানান খেলা দেখতে আসা লিওনেল মেসি।

বিরতির পর আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মায়ামি। খেলার ৫৯ মিনিটে গোল পায় তারা পেনাল্টি থেকে।

পুমাস ডিফেন্ডার সেগোভিয়া বক্সে ফাউল করলে রেফারি স্পট কিকের নির্দেশ দেন। সুযোগটি কাজে লাগান লুইস সুয়ারেজ, দুর্দান্ত এক পানেনকা শটে গোলরক্ষককে ফাঁকি দেন উরুগুইয়ান তারকা।


৭০ মিনিটে আবারও আলো ছড়ান সুয়ারেজ। এবার তিনি নিজে গোল না করে সতীর্থ আয়েন্দেকে গোল করান চমৎকার এক কাটিং পাসে।

আয়েন্দে দারুণ ফিনিশিংয়ে বল জালে জড়ান। এরপর বেঞ্জামিন ক্রেমাশ্চি ও আয়েন্দে আরও দুইটি সহজ সুযোগ নষ্ট করলে ব্যবধান আর বাড়েনি।

তবুও নির্ধারিত সময় শেষে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।

এই জয়ে লিগস কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় দলটি। এখনো নিশ্চিত নয় তাদের সম্ভাব্য প্রতিপক্ষ কারা হতে যাচ্ছে।

তবে মেসিকে ছাড়াও দলের সামগ্রিক পারফরম্যান্সে বিশ্লেষকরা বেশ মুগ্ধ।

আগামী ম্যাচেও তাদের কাছ থেকে ভালো কিছু দেখার আশা করছেন সমর্থকরা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here