Homeফুটবল৯৮৭ কোটি টাকা দিয়ে আর্জেন্টাইন নিকোকে চায় টটেনহাম!

৯৮৭ কোটি টাকা দিয়ে আর্জেন্টাইন নিকোকে চায় টটেনহাম!

- Advertisement -spot_img

ইউরোপিয়ান ফুটবলের আলোচিত আর্জেন্টাইন মিডফিল্ডার নিকো পাজকে দলে টানতে চেয়েছিল ইংলিশ ক্লাব টটেনহাম হটস্পার।

তবে তাঁদের প্রায় ৭০ মিলিয়ন ইউরোর প্রস্তাব রবিবার রাতে প্রত্যাখ্যান করা হয়েছে।

ট্রান্সফার বিষায়ক সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানাচ্ছেন, উত্তর লন্ডনের ক্লাবটি আন্তরিক হলেও পাজ আপাতত ক্যারিয়ার চালিয়ে যেতে চান ইতালির কোমোতে।

মাত্র ২০ বছর বয়সেই সিরি এ’তে ঝলক দেখিয়ে আলোচনায় এসেছেন পাজ।

টটেনহামের নতুন কোচ থমাস ফ্রাঙ্ক তাঁকে দলের ভবিষ্যৎ কেন্দ্রবিন্দু হিসেবে চেয়েছিলেন।

কিন্তু তরুণ এই মিডফিল্ডারের লক্ষ্য পরিষ্কার,রিয়াল মাদ্রিদে ফেরা।

রিয়াল ইতিমধ্যেই তাঁর ভবিষ্যৎ নিশ্চিত করতে ব্যবস্থা নিয়েছে। তাঁদের হাতে রয়েছে ১০ মিলিয়ন ইউরোর বাই-ব্যাক ক্লজ, যা কার্যকর হবে ২০২৬ সাল থেকে।

এর মাধ্যমে অল্প খরচেই মাদ্রিদ তাঁকে ফিরিয়ে নিতে পারবে। তাছাড়া এর আগেই কোনো ক্লাব প্রস্তাব দিলে, সেটি মেলানোরও প্রস্তুতি রয়েছে স্প্যানিশ জায়ান্টদের।

অন্যদিকে, কোমোর জন্য পরিস্থিতি লাভজনক।

এখন তারা সিরি এতে পাজের পারফরম্যান্স উপভোগ করছে এবং ভবিষ্যতে রিয়ালের বাই-ব্যাক ক্লজ থেকে আর্থিক সুবিধা পাবে।

ফলে টটেনহামের বিশাল অঙ্কের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তে তাঁদের তেমন ক্ষতি নেই।

টটেনহামের জন্য অবশ্য এটি বড় ধাক্কা। সৃজনশীল মিডফিল্ডার খুঁজতে নেমে তাঁরা একের পর এক ব্যর্থ হচ্ছেন।

সম্প্রতি এজেও তাঁদের প্রস্তাব ফিরিয়ে প্রতিদ্বন্দ্বী আর্সেনালে যোগ দেন।

ফলে ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার আগে নতুন ক্রিয়েটিভ খেলোয়াড় দলে টানতে এখন সময়ের সঙ্গে লড়ছে স্পার্স।
তবে নিজের লক্ষ্যে অনড় আর্জেন্টাইন তরুন নিকো পাজ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here