Homeফুটবলমেসির এক পরামর্শে বদলে গেলেন ডেম্বেলে, জানালেন নিজেই...

মেসির এক পরামর্শে বদলে গেলেন ডেম্বেলে, জানালেন নিজেই…

- Advertisement -spot_img

একটা সময় তাকে চড়ামুল্য দিয়ে নিজেদের ক্লাবে নেয় বার্সেলোনা। তবে বার্সার হয়ে সেই মুল্যের প্রতিদান দিতে পারেননি ডেম্বেলে।

ইঞ্জুরি ও নানা কারণে মাঠের বাইরেই থাকতে হতো তাকে। সেই ডেম্বেলেই পিএসজির হয়ে করেছেন ইতিহাস, আছেন ব্যালন ডি অর জয়ের কাছাকাছি অবস্থানে।

গত মৌসুমে ৪৬ গোল এসিস্ট করেন পিএসজির হয়ে, জিতেন ট্রেবল। কিন্ত কীভাবে এই বদল সম্ভব হলো?

সেখানেই লিওনেল মেসিকে কৃতিত্ব দিলেন ডেম্বেলে

বার্সেলোনায় থাকাকালীন দীর্ঘদিন মেসির সাথে খেলেন ডেম্বেলে। সেখানেই পান পরামর্শ।

এছাড়া মেসিকে দেখেও অনেককিছু শিখেন তিনি। আর যে কারণেই বদল আসে তার ক্যারিয়ারে।

লিওনেল মেসি তাকে উপদেশ দেন, যদি ক্যারিয়ারে বড় কিছু অর্জন করতে চাও, তবে আরো মনযোগী হতে হবে তাকে।

এরপর গভীরভাবে লিওনেল মেসির খেলা পর্যবেক্ষণ করতে থাকেন ডেম্বেলে। একটা সময় তিনিও দেখেন মাঠে মেসির গুরুত্ব।

ব্যালন ডি অর জয়ের সবচেয়ে বড় নাম ডেম্বেলে সাম্প্রতিক সময়ে ফোর ফোর টু এর এক সাক্ষাৎকারে এমনটাই বলেন।

এই সাক্ষাৎকারে মেসির সাথে নিজের সম্পর্কের কথাও তুলে ধরেন ডেম্বেলে।

বার্সা থাকাকালীন শুরু থেকেই মেসির সাথে তার ভালো সম্পর্কে জানান তিনি।

এছাড়া কিছু সময় মাঠে মেসিকে ইন এক্টিভ মনে হলেও বল পেয়ে কি করতে হয় সেটা ভালো করেই জানেন মেসি এমনটাই বলেন ফ্রেঞ্চ এই তারকা।

ফোর ফোর টু তে দেওয়া সাক্ষাৎকারে এই পিএসজি তারকা বলেন “ মেসির সাথে আমার শুরুর দিন থেকেই ভালো সম্পর্ক ছিল।

সে এমন একজন ছিলেন যে শুরুর দিন থেকেই জানতেন তাকে কি করতে হবে।

সে আমাকে বলে আমাকে আরো মনযোগী হতে হবে যদি আমাকে আমার স্বপ্ন পুরণ করতে হয়৷

এরপর থেকে আমি তার মাঠের খেলা দেখেছি ও শিখেছি যে সে মাঠে কি করতে পারে।

মাঠের খেলায় মাঝে মাঝে আপনি তাকে ৪-৫ মিনিট দেখবেন না। এরপর যে যখনই বল পাবে, সে ভালো করেই জানে তখন তাকে কি করতে হবে”

মেসি শুধু একজন ফুটবলার নয়, ফুটবলারদের পথ প্রদর্শকও।

ডেম্বেলে সেই মেসির দেখানো পথেই পান সাফল্য। আর এটাই যেন বিশ্বসেরাদের বৈশিষ্ট্য।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here