এত কাছে তবু এত দূরে। বারবার জাতীয় দলে ফেরার সময় এটাই হয় নেইমির পরিণতি। জাতীয় দলের হয়ে প্রায় ২ বছর আগে ম্যাচ খেলেছেন।
এর মাঝে শেষ এক বছর নেইমি ফিরবেন, এমনটাই শোনা গিয়েছিল।
তবে নেইমার জাতীয় দলে এবারো আর ফিরছেন না শেষ পর্যন্ত। তাকে ছাড়াই যে সামনে মাঠে নামবে সেলেসাওরা।
নেইমারকে এবার জাতীয় দলের বাইরে রেখেছে পুরোনো ইঞ্জুরি। যে ইঞ্জুরি তাকে এর আগেও দলের বাইরে রেখেছে বারবার।
তবে ১৮ জুলাই থেকে ১৮ আগস্ট, এই ৮ ম্যাচ নেইমার ইঞ্জুরির বাইরে থেকে খেলেছেন মোট ৮ ম্যাচ। এই ৮ ম্যাচের পুরোটাই মাঠে ছিলেন নেইমি।
ফলে তার ফিটনেস নিয়ে ছিল না সন্দেহ। কিন্ত দল ঘোষণার মুহুর্তেই আসে দুসংবাদ। বাহিয়ার বিপক্ষে সর্বশেষ ম্যাচের আগে থাই ইঞ্জুরিতে পড়েন ব্রাজিলের নাম্বার টেন। ফলে তাকে ছাড়াই দল ঘোষণা করেন কোচ কার্লেট্টো।
এবার সেই ইঞ্জুরি থেকে ধীরে ধীরে সেরে উঠছেন নেইমার। থাই ইঞ্জুরিটা সেভাবে নেই নেইমারের আর।
বর্তমানে আছেন ফেরার দিকে। এর মাঝে দলের সাথে অনুশীলন করেছেন নেইমার। সান্তোসের সহকারী কোচ ভোজভোদের নেইমারের ফেরার কথাও নিশ্চিত করেছেন। এছাড়া ব্রাজিলের টিএনটি স্পোর্টসেও এসেছে নেইমারের ফেরার সংবাদ। দলের সাথে নেইমি অনুশীলন করেছেন বলে জানানো হয়।
আর সেখানেই বলা হয় আগামী ম্যাচেই ফেরার সম্ভাবনা আছে নেইমারের। আগামী ১ সেপ্টেম্বর ব্রাজিলিয়ান লীগ সিরিআতে ব্রাজিলিয়ান জায়ান্ট ফ্লমিনেসের বিপক্ষে খেলবে সান্তোস।
আর সে ম্যাচে শুরুর একাদশে থেকেই ফিরবেন নেইমার। ব্রাজিলিয়ান লীগ সিরিআতে ১৫ নাম্বারে আছে সান্তোস।
রেলিগেশন জোন থেকে আছে ২ ধাপ উপরে। ২০ ম্যাচ খেলে দলটির মোট পয়েন্ট ২১।
অপরদিকে গত ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে যায় ফ্লুমিনেস। অভিজ্ঞতার ও তারুণ্যের মিশ্রণে দারুণ দল ফ্লুমিনেসের।
ব্রাজিলের এই ক্লাবটির বিপক্ষে কঠিন চ্যালেঞ্জই পাবে সান্তোস। আর সেই চ্যালেঞ্জে নেইমিকে নিয়েই অংশ নিতে চায় ঐতিহাসিক ক্লাবটি।
হলুদ জার্সিতে নেইমারকে আবারো দেখা, স্বপ্নের মতই। কবে সেই স্বপ্ন বাস্তবায়িত হবে, কবে আবার সত্যি সত্যি সব বাধা পেরিয়ে ফিরবেন নেইমার, সেটা কেউ জানেনা।
তবে তাতে নেইমারকে দেখার আক্ষেপ করতে হবে তার ভক্তদের। ক্লাবের জার্সিতে নেইমার ফিরছেন দ্রুত, ভক্তদের ম্যাজিক দেখাতে।
ভক্তরা চাইবেন নেইমারের এই ফেরা যেন দীর্ঘস্থায়ী হয়, ব্রাজিলের হলুদ জার্সিতে না যাওয়া পর্যন্ত থেমে না থাক নেইমারের পথচলা।




