দলে নেই প্রায় ২ বছর। এসিএল ইঞ্জুরিতে পড়ার পর আর জাতীয় দলে ফিরতে পারেননি।
তবে এই সময়ে ক্লাবের হয়ে ম্যাচ খেলেছেন নেইমার। সর্বশেষ ম্যাচের আগে ধারণা করা হয়েছিল নেইমার ফিরবেন, তবে দলে ফিরেননি তিনি।
ইঞ্জুরির জন্য নেইমার ছিলেন না দলে এমনটাই মনে করা হয়। তবে নেইমার জানান দলে ফেরার জন্য তিনি ছিলেন না।
সব মিলিয়ে মুখোমুখি অবস্থান থাক দল ও নেইমারের। তাই ব্রাজিলে নেইমারের ভবিষ্যৎ কি তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে
সেই ভবিষ্যতটাই অনেকটা পরিষ্কার করলেন দলের কোচ কার্লো আনচেলত্তি। নেইমারকে ফেরাতে সমস্যা নেই তার।
এমনকি নেইমির টেকনিক্যাল এবিলিটি নিয়েও প্রশ্ন নেই তার। তবে নেইমারকে ফেরার জন্য একটা শর্ত বেধে দেন তিনি।
যে শর্ত পুরণ করলেই বিশ্বকাপে জায়গা পাবেন নেইমার। সেখানে ফিটনেসে সম্পুর্ণ পাশ মার্ক পেলেও যুক্তরাষ্ট্রে যাওয়ার টিকিট মিলবে নেইমারের, এমনটাই হয় কার্লোর শর্ত।
সাম্প্রতিক সময়ে ইএসপিএনকে এক সাক্ষাৎকার দেন কার্লো। সেখানেই উত্তর দেন ব্রাজিল সম্পর্কে নানা প্রশ্নে।
স্বাভাবিকভাবেই উঠে আসে নেইমারের প্রসঙ্গ। তার দলে ডাক না পাওয়া ও বিশ্বকাপে তার যাওয়ার সম্ভাবনা নেই।
আর সেখানেই কার্লো পরিষ্কারভাবে জানিয়ে দেন, নেইমারের ট্যাকনিকাল নিয়ে কোন সন্দেহ নেই তার।
কিন্ত বিশ্বকাপে যেতে হলে সম্পুর্ণ ফিট হতে হবে তাকে। কেননা এই সময়ে ফরোয়ার্ডদের জন্য শারীরিক সক্ষমতাও গুরুত্বপূর্ণ এমনটাও বলেন তিনি।
এছাড়া নেইমার ফিরলে তিনি কোন পজিশনে খেলতে পারেন এমনটাও জানান অভিজ্ঞ এই কোচ।
এমনকি নেইমির সাথে নিজের কথা বলার ব্যাপারটাও জানান তিনি।
সেই সাক্ষাৎকারে কার্লো বলেন ‘’ আমরা দেখব না নেইমার কিভাবে খেলে। অবশ্যই সবাই তার প্রতিভা সম্পর্কে অবগত।
তবে আধুনিক ফুটবলে আপনার প্রতিভার পুর্ণ সুবিধা নিতে আপনাকে ভালো শারীরিক দক্ষতার দরকার হবে।
যদি সে তার সেরা শারীরিক অবস্থায় থাকে, তবে তার জাতীয় দলে আসার জন্য কোন সমস্যা হবেনা।
সবাই জাতীয় দলে নেইমারকে চায়, তবে সেটা সেরা শারীরিক অবস্থায়। আমি তার সাথে কথা বলেছি প্যারাগুয়ে ম্যাচের আগে।
বলেছি তুমি তোমার সময় নিয়ে সেরা শারীরিক অবস্থায় পৌছাও এবং দলকে আগামী বিশ্বকাপ জিততে সাহায্য করো”
সব মিলিয়ে নেইমারের ফেরার ব্যাপারে পজিটিভ বার্তা দিলেন কার্লো।
একই সাথে অবশ্য জানিয়েও দিলেন বিশ্বকাপ খেলার জন্য গুরুত্বপূর্ণ কত তার ফিটনেস। এবার কার্লো কথা অনুসারে নিজের কাজ শুরু করলে, উপকৃত হবেন নেইমার ও ব্রাজিল দল।




