Homeফুটবলবার্সার লিজেন্ডের খাতায় যুক্ত হলো নেইমারের নাম! ৮ বছর পর এবার বার্সেলোনা...

বার্সার লিজেন্ডের খাতায় যুক্ত হলো নেইমারের নাম! ৮ বছর পর এবার বার্সেলোনা থেকেপেলেন স্বীকৃতি!

- Advertisement -spot_img

ডাব্লিউ এইচ বাডেন এর “Funeral Blues” কবিতায় বলা হয়েছে, প্রিয়জন হারানোর পর সবকিছু থেমে যাওয়া উচিত, যেন জীবন আর একই রকম থাকে না।

নেইমারকে হারানোর পর যেন বার্সেলোনা থেমেই গিয়েছে। এমনকি স্বয়ং লিওনেল মেসিও সেই বার্সাকে নিয়ে যেতে পারেননি কাঙ্খিত সাফল্য।

লাল নীল জার্সিতে নেইমির ইম্প্যাক্ট এমনই ছিল।

বার্সেলোনায় নেইমার আসেন ২০১৩/১৪ মৌসুমে। এই ক্লাবে খেলার স্বপ্ন নিয়েই আসেন।

সান্তোস থেকে সময়ের সবচেয়ে আলোচিত তরুণকে নেইমারকে ৫৭ মিলিয়ন ইউরোতে কিনে নেয় বার্সেলোনা।

সেই সময় রিয়াল মাদ্রিদের অধিক বেতনকেও উপেক্ষা করে বার্সায় আসেন নেইমার। এরপরের ইতিহাস সবারই জানা

তবুও আরেকবার স্মরণ করিয়ে দেওয়া। বার্সায় থাকাকালীন মোট ৯ শিরোপা জিতেন নেইমার।

যার মাঝে সবচেয়ে স্মরণীয় হয়ে থাকবে চ্যাম্পিয়নস লীগ জয়। যেই চ্যাম্পিয়নস লীগ বার্সেলোনা পায় চার মৌসুম পর।

নেইমার আসার ২ মৌসুমের মাঝে চ্যাম্পিয়নস লীগ পায় বার্সেলোনা। তার বিদায়ের ৮ মৌসুম পরেও যেই শিরোপায় হাত দেওয়া হয়নি বার্সার।

এমনকি লিওনেল মেসিকে নিয়েও একাধিকবার ফিরতে হয়েছে এই আসরের ফাইনালে যাওয়ার আগেই।

এর মাঝে বার্সার ক্যারিয়ারে চার মৌসুম খেলেন নেইমার। এই সময় ১৯৬ ম্যাচ খেলেন তিনি। এই ১৯৬ ম্যাচে মোট ১৮৪ গোল এসিস্ট করেন নেইমার।

১১৪ গোলের সাথে ছিল মোট ৮০ এসিস্ট। শেষ দুই মৌসুমে লা লীগায় ৩৬৮ ড্রিবলিং করেন মাত্র ৬৪ ম্যাচে, অর্থ্যাৎ ম্যাচপ্রতি প্রায় ৬ টি ড্রিবলিং ছিল তার।

তিন মৌসুমে ৪৮ বিগ চাঞ্চ ক্রিয়েট করেন তিনি।

৪ মৌসুমে এক চ্যাম্পিয়নস লীগ সহ দুইবার লা লীগা, তিনবার কোপা দেল রে, একবার ক্লাব বিশ্বকাপ, একবার সুপার কাপ জয় করেন তিনি।

সেই ইম্প্যাক্টের স্বীকৃতিই এবার পেলেন নেইমার। বার্সেলোনার লিজেন্ডের কাতারে এবার লেখা উঠলো নেইমার জুনিয়ারের নাম।

এখন থেকে বার্সেলোনার ওয়েবসাইটের লিজেন্ডে দেখা যাবে নেইমিকে। যদিও নেইমির প্রস্তানকেও ভালোভাবে স্মরণে রেখেছে বার্সেলোনা।

পিএসজির সাথে সেই ডিলে বার্সার ছিল না বিন্দুমাত্র সম্মতি। যে কারণে কনট্রোভার্সি আচরণ করেন বার্সা ছাড়েন, এটাও উল্লেখ করা হয়। তবে এর মাঝেই নেইমিকে তার প্রাপ্য সম্মানটাও বুঝিয়ে দিলো বার্সেলোনা।

শেষ কয়েক বছরে মেসি রোনালদোর জাদু বারবার দেখা গেলেও ততটা উজ্জ্বল নয় নেইমার। পরিসংখ্যানেও তাদের থেকে সবদিকে পিছিয়ে তিনি।

তাই নতুন প্রজন্ম অনেকে মনে করে নেইমারকে নিয়ে মাতামাতি হয় বেশি। তাদেরকেই যেন আরো একবার বার্সেলোনা স্মরণ করিয়ে দিলো, নেইমার কেন স্পেশাল।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here