Homeফুটবল৪৯ এ পা ব্রাজিলের রোনালদোর, সর্বকালের সেরা নাম্বার নাইন স্বীকৃত যে খেলোয়াড়ে,,,

৪৯ এ পা ব্রাজিলের রোনালদোর, সর্বকালের সেরা নাম্বার নাইন স্বীকৃত যে খেলোয়াড়ে,,,

- Advertisement -spot_img

তর্কসাপেক্ষে সর্বকালের সেরা ডিফেন্ডার পাওলো মালদিনি যাকে বলেছেন তার খেলা সবচেয়ে কঠিন প্রতিপক্ষ।

পেলের কাছে তিনি সর্বকালের সেরা স্ট্রাইকার। জিদানের কাছে তিনি ফুটবলকে করেন সাধারণ।

এলেক্স ফার্গুসন থেকে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানোরা তার প্রশংসা করেছেন। তিনি আর কেউ নন, ব্রাজিলের রোনালদো লিমা

জন্ম ৪৯ বছর আগের এই দিনে, ব্রাজিলের বেন্তো রিবেইরোতে। বাবা মা সচ্ছল ছিলেন না, এর মাঝে আবার ছাড়াছাড়িও হয়ে যায় তাদের।

মায়ের সঙ্গে থেকে ফুটবল খেলতেন কিশোর রোনালদো। ফুটসল সহ নানা টুর্নামেন্টে খালি পায়েই মাঠ মাতাতেন।

এর মাঝে নজরে আসলেন একজনের, জার্জিনহো নামের সেই ব্যাক্তি ১৯৭০ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিতেছেন।

তার হাত ধরে ১৩ বছরে ক্রুজিও এর একাডেমিতে রোনালদো। গল্পের শুরু সেখান থেকে।

১৬ বছর বয়সে সেই একাডেমিতে থাকাকালীন ফুটবলের রাজা পেলে তার এক সলো গোল দেখে অবাক হন।

পরের বছর ক্রুজেও এর মুল দলে অভিষেক হয়। ব্রাজিলের এই ক্লাবটির হয়ে ৩৪ ম্যাচ খেলে করেন ৩৪ গোল।

তাতে ডাক আসে ইউরোপের, যান ডাচ ক্লাব পিএসভি এন্ডোহেভেনে। সেখানে ৪৬ ম্যাচে ৪২ গোল তার।

এরপর যান অন্যতম সেরা ক্লাব বার্সেলোনায়।১৫ মিলিয়ন দিয়ে তাকে তখন কিনে নেয় বার্সেলোনা।

এক মৌসুম পর রেকর্ড ২৮ মিলিয়ন ইউরোতে তাকে কিনে নেয় ইতালির ক্লাব ইন্টার মিলান। সেই ক্লাবের হয়ে খেলেন ৫ মৌসুম।

সেখানে ৯৯ ম্যাচে করেন ৫৯ গোল ও ১১ এসিস্ট। এরপর ৪৫ মিলিয়নে তাকে কিনে নেয় রিয়াল মাদ্রিদ।

স্পেনের এই ক্লাবটির হয়ে মোট ১৭৭ ম্যাচ খেলে ১৩৮ গোল এসিস্ট করেন। ১০৪ গোলের সাথে করেন মোট ৩৪ গোল। এরপর এসি মিলন ঘুরে আসেন করিন্থিয়াসে। শেষে অবসর নেন সেখানেই।

রোনালদোর ক্লাব ক্যারিয়ার বড় অদ্ভত। স্পেনের দুই রাইভাল দল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের হয়ে সমৃদ্ধ ক্যারিয়ার তার।

আবার ইতালির দুই রাইভাল দল এসি ও ইন্টার মিলানের হয়েও মাঠ মাতিয়েছেন। যে কারণে রোনালদো যেন সর্বজন স্বীকৃত।

জাতীয় দলে অভিষেক হয় ১৯৯৪ সালে৷ সেখানে সব মিলিয়ে করেন ৯৯ ম্যাচে ৯৪ গোল। এক বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডও এই তারকার।

২০০২ সালে তার বিশেষ পারফর্মেঞ্চে শিরোপা পায় ব্রাজিল দল। যেটাই ব্রাজিল দলের সর্বশেষ শিরোপা।

এছাড়া ১৯৯৭ ও ২০০২, এই দুই বছর ব্যালন ডি অর পান তিনি। তবে ক্যারিয়ারের অপুর্ণতা বলতে চ্যাম্পিয়নস লীগ জয় না করা।

সব মিলিয়ে লিজেন্ডারি এই তারকা আজ ৪৯ এ পা দিলেন। জন্মদিনে তার প্রতি থাকবে বিশেষ শুভেচ্ছা, “ শুভ জন্মদিন”.

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here