Homeফুটবলসময় আবার ফুটবলের, ঘরের মাঠে বাংলাদেশ রাখতে পারবে সম্মান?

সময় আবার ফুটবলের, ঘরের মাঠে বাংলাদেশ রাখতে পারবে সম্মান?

- Advertisement -spot_img

উপদেষ্টা আসিফ মাহমুদ তো বলেই ফেলেছেন, বাংলাদেশের মানুষের প্রেম ছিল ফুটবলের সঙ্গে। ক্রিকেটের সাথে সেখানে হয়ে গিয়েছিল বিয়ে৷ কৌতুকের সুরে হোক, আসিফের কথার প্রতিফলন থাকে অনেকটা। ক্রিকেটটাই বাংলাদেশের মানুষের বিনোদন অঙ্গনে বেশি চর্চিত। মাঝে ফুটবল আলোড়ন দিয়েছিল বটে, তবে সে আলোড়ন টক্কর দিতে পারছেনা ক্রিকেটের সাথে। এবার সুযোগ টক্কর দেওয়ার।

এশিয়ান গেমসে যাওয়ার লড়াইয়ে এবার বাংলাদেশের প্রতিপক্ষ হংকং দল।

ভারতেক হারিয়েছে দলটি, দলটি গোল দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের মত দলকে।

সর্বশেষ ম্যাচে র‍্যাংকিংএ বাংলাদেশের চেয়ে ৩২ ধাপ উপরে থাকা দলকে দিয়েছে ৮ গোল। সবকিছুই যেন আশঙ্কার ব্যাপার বাংলাদেশের জন্য।

তবে যেখানে থাকবে ভয়, সেখানেই অনুপ্রেরণা। বাংলাদেশ ফুটবলে বদলের সময় যে এটাই।

হামজা, সোমিতরা আগেই ছিলেন, এবার তাদের সাথে যুক্ত হচ্ছেন জায়ান আহমেদের মত প্রবাসী ফুটবলার। এর বাইরে শাকিল আহমেদ তপুরা ফিরেছেন, স্কোয়াডে আছেন আরমান ফয়সাল আকাশ ও সজীবের মত নতুন মুখ। দলে নাম্বার নাইন সমস্যা সমাধানেও ডাকা হয়েছে কয়েকজনকে। সব মিলিয়েই প্রত্যাশা থাকবে বাংলাদেশ দলের।

সর্বশেষ ম্যাচে ফুলব্যাকে ভুগেছে দল। এছাড়া সঠিক কম্বিনেশনের অভাবটাও ছিল। এবার সেইগুলো নিয়ে কাজ করার পালা দলের।

আছে ফিনিশিং সমস্যা নিয়ে কাজ করার সুযোগ। তবে অনুপ্রেরণার নাম হামজার, সোমিত, কাজেমরা। এর বাইরে আরো এক অনুপ্রেরণা আছে।

ক্রিকেট প্রেমীর দেশের ফুটবল স্টেডিয়ামে বিক্রি হয়ে গেছে বাংলাদেশ হংকং এর ৫০ হাজার টিকিট। সেটাও বিক্রি হয়েছে মাত্র ৯০ মিনিটের মাঝে। অর্থ্যাৎ ফুটবলের প্রতি ভালোবাসা একটুও পড়তি হয়নি বাংলাদেশের। বরং দেশের মাঠে হামজা সোমিতদের আরো একবার জাতীয় স্টেডিয়ামে দেখা যাবে উপচে ভরা ভীর।

তবে মান রাখতে হবে ফুটবলারদেরই। ক্রিকেটে বাংলাদেশ খুব বড় সাফল্য না পেলেও দর্শকদের আনন্দ দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। সেখানে নিয়মিত দেখা যায়না দেশের ফুটবল। ক্লাব লেভেলে নেই সেইরকম মানের ছড়াছডি। জাতীয় দলে খেলা দেখার সুযোগ মেলে কালেভদ্রে। আর সেখানেই দারুণ কিছু দেখানোর সুযোগ থাকে খেলোয়াড়দের। এর আগে সিঙ্গাপুরের কাছে হারায় হতাশ দর্শকদের সামনে সুযোগ আছে কিছু দেওয়ার। হংকং ম্যাচেই সেই প্রত্যাশা পুরণ করতে চাইবেন ফুটবলাররা।

সেটাই তো প্রত্যাশা থাকবে মাঠে উপস্থিত ৫০ হাজার দর্শক বা মাঠের বাইরে খেলা দেখা কোটি ভক্তের। ফুটবলের সুদিন আসুক, ফুটবল এগিয়ে যাক, এই চাওয়া অনেক আগের। এবার এটা বাস্তবায়ন দেখার পালা বাংলাদেশের ফুটবল ভক্তদের।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here