Homeফুটবলযে শর্তে অবসর নিবেন এমিলিয়ানো মার্টিনেজ!

যে শর্তে অবসর নিবেন এমিলিয়ানো মার্টিনেজ!

- Advertisement -spot_img

গত বিশ্বকাপ জয়ে ছিলেন আর্জেন্টিনা দলের অন্যতম বড় পারফর্মার। প্রতিপক্ষের বড় বড় এট্যাকারদের বিপক্ষে গোলবারে ছিলেন অতন্দ্র প্রহরী৷

সেই বিশ্বকাপ জয়টা এখনও দগদগে স্মৃতির মত এমির জন্য। তবে এখানেই থেমে থাকতে চাননা তিনি। তার আছে আরো বড় স্বপ্ন।

সেই স্বপ্নের উপর যেন নির্ভর করছে এমির ক্যারিয়ার। একই সাথে এমির অবসরের শর্ত।

একবার বিশ্বকাপ জয় করেই থেমে থাকতে চাননা এমিলিয়ানো। দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের ইচ্ছা আছে তার।

সেই দ্বিতীয় বিশ্বকাপ জয়ই হলেই ক্যারিয়ারের ইতি টানার কথা ভাবছেন এই গোলরক্ষক।

এমন কিছু এমিলিয়ানো বলেছেন নিজের মুখে। সেখানে এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাস করা হয় দ্বিতীয় বিশ্বকাপ জয়ের কথা।

সেই বিশ্বকাপ জিততে পারলে খেলা থেকে অবসর নিবেন এমিলিয়ানো মার্টিনেজ। এমনকি সেটাও উল্লেখ করেন তিনি যে, ব্যাক টু ব্যাক যদি বিশ্বকাপ জয় করতে পারে তার দল, তবেই অবসর নিবেন তিনি

সাম্প্রতিক সময়ে এক সাক্ষাৎকারে এমিকে জিজ্ঞাস করা হয়, দুইবার বিশ্বকাপ পেলে কি করবেন তিনি।

সেখানে তিনি উত্তর দেন “ পরপর দুইবার বিশ্বকাপ জয়? যদি আমি দুইবার আর্জেন্টিনার হয়ে বিশ্বচ্যাম্পিয়ন হই, তবে আমি ফুটবল থেকে অবসর নেব। আমি আপনাদের কাছে প্রতিজ্ঞা করলাম, যদি আমার দল টানা দুইবার বিশ্বকাপ জয় করে, তবে আমি বিশ্বকাপের পর সরে দাড়াবো ফুটবল থেকে”

এখন পর্যন্ত শুধুমাত্র ব্রাজিল দল টানা ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জয় করে। ১৯৫৮ সালের পর ১৯৬২ সালে আবারো বিশ্বকাপ জয় করে তারা।

এছাড়া আর কোন দলের হয়নি এমন অর্জন৷ গত বিশ্বকাপ ফাইনালে ফ্রাঞ্চের সামনে এই সুযোগ থাকলেও তারা জিততে পারেনি বিশ্বকাপ।

এবার সেই সুযোগ থাকবে আর্জেন্টিনা দলের, যদি তারা জিততে পারে বিশ্বকাপ।

আর সেই স্বপ্নই দেখছেন এমিলিয়ানো। এর আগে এমির দুর্দান্ত পারফর্মেঞ্চে বিশ্বকাপ, কোপা আমেরিকা জয় করে আর্জেন্টিনা দল।

আরো একবার দলকে নিয়ে শিরোপা জয়ের অঙ্গীকার এমির। সেই শিরোপাই টানতে পারে শুধু এমির ক্যারিয়ারের ফুলস্টপ।

আরো একবার এমির পারফর্মেঞ্চে যদি আর্জেন্টিনা পায় ব্যাক টু ব্যাক শিরোপা, সেটা নিসন্দেহে বড় আনন্দের কারণ হবে আর্জেন্টাইন ভক্তদের জন্য।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here