Homeফুটবল১৭ বছরেই আলোচনায় জুয়ান ক্রুজ মেজা — ডর্টমুন্ডের নজরে আর্জেন্টাইন বিস্ময়!

১৭ বছরেই আলোচনায় জুয়ান ক্রুজ মেজা — ডর্টমুন্ডের নজরে আর্জেন্টাইন বিস্ময়!

- Advertisement -spot_img

মাশ্চেরানো, হিগুয়েন, আলভারেজ, মাস্তানতুনহো, এঞ্জো ফার্নান্দেজ, পাসেরেল্লা, ডি স্টেফানো।

এই নামগুলোর সাথে নিশ্চয়ই পরিচয় আছে আপনার। এদের সবাই আর্জেন্টিনার হয়ে মাঠ মাতিয়েছেন, খ্যাতি পেয়েছেন।

তবে এদের আরো একটি কমন পরিচয় আছে। এরা উঠে এসেছেন রিভার প্লেটের একাডেমি থেকে। এরপর এরা ইউরোপিয়ান ফুটবলে করেছেন রাজত্ব।

যে কারণে রিভার প্লেট কিছুদিন আগে জায়গা করে নিয়েছে বিশ্বের সেরা একাডেমির কাতারে।

আর সেই একাডেমি থেকেই এদের পথ ধরে আসছেন একজন। ১৭ বছর বয়সেই যার দিকে নজর পড়ে জার্মান ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ডের।

যেই ক্লাবকেও আবার বলা হয় ট্যালেন্ট পরিচর্যা করার আতুরঘর। হলান্ড, লেওয়ান্ডোয়েস্কি, আবামেয়ং, রুডিগার, বেলিংহাম, সিলভা সহ কত ইয়ং ট্যালেন্টদের পরিচর্যা করে বড় তারকা বানানো হয়েছে এই ক্লাব থেকেই৷ আর এমন কম্বিনেশনের মাঝেই আছেন আর্জেন্টাইন হুয়ান ক্রুজ মেজা।

এর মাঝে মেজা ও বুরুশিয়ার যোগাযোগের কাহিনী প্রকাশ করা হয়েছে টিওয়াসি স্পোর্টস, ট্রান্সফারমার্কেট, ট্রিবুনা, সোফা স্কোর, মুন্ডো আলভিসেলেস্তার মত শীর্ষ গণমাধ্যমে।

ট্রিবুনা তাকে ওয়ান্ডার কিড হিসেবে উল্লেখ করেছে। শোনা যাচ্ছে বুরুশিয়া ডর্টমুন্ড অনেকদিন ধরেই মেজাকে স্কাউট করে যাচ্ছেন।

এমনকি দলটির কোচ নিক কোভাচের পছন্দের তালিকায় আছেন এই আর্জেন্টাইন। যে কারণে তাকে নিতে বেশ আগ্রহী তিনি।

কিন্ত কেন এই আর্জেন্টাইনকে নিতে এত আগ্রহ সবার, কি আছে তার মাঝে? মেজার বয়স মাত্র ১৭ বছর, জন্মেছেন ২০০৮ সালে।

তবে এই বয়সেই রিভার প্লেটের মুল দলে খেলেছেন, সেটাও আবার মোট ৮ ম্যাচে। এর বাইরে বয়সভিত্তিক দলে খেলে আলো কেড়েছেন৷ মেজা মুলত খেলেন একজন এটাকিং মিডফিল্ডার হিসেবে। তবে মাঝমাঠের অন্য পজিশনেও খেলতে পারেন।

মেজার মুল শক্তি তার ভার্সিটালিটি ও টেকনিক। এর বাইরে শারীরিক দিক থেকেও ভারসাম্য আছে তার।

তার বড় ভাইও খেলেছেন আর্জেন্টিনার প্রফেশনাল ফুটবল লীগে। এর বাইরে মেজা উঠে এসেছেন রিভার প্লেটের একাডেমি থেকে।

আর্জেন্টিনার অনুর্দ্ধ ১৭ দলের হয়ে ভালো করেছেন, ৫ ম্যাচে পেয়েছেন ১ গোল। এছাড়া তার ভিশন, ভার্টিকাল পাসও বেশ নজরকাড়া বলে জানানো হয়।

যে কারণে তার রিলিজ ক্লজ ৩০ মিলিয়ন ইউরো বা ৩৪ মিলিয়ন ডলার বা প্রায় ৩৬০ কোটি টাকা নির্ধারণ করে দিয়েছে তার ক্লাব রিভার প্লেট। এবার দেখা যাক, শেষ পর্যন্ত কত টাকায় ইউরোপে পা দেন মেজা। আর আগামী দিনের মাঝে আলভারেজ, মাস্তানদের পথ ধরে তিনিও আসতে পারেন কিনা আর্জেন্টিনার মুল দলে৷

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here