Homeফুটবলঅনুশীলনে ফিরছেন নেইমার, প্রস্ততি নিচ্ছেন বিশ্বকাপের?

অনুশীলনে ফিরছেন নেইমার, প্রস্ততি নিচ্ছেন বিশ্বকাপের?

- Advertisement -spot_img

দলে নেই, তবুও যেন আছেন নেইমার জুনিয়ার। এতদিন দলের বাইরে থেকেও নেইমারের মত স্মরণ হয়না কারো নাম।

এখনও এটাকিং মিডফিল্ড পজিশন পায়নি পুর্ণতা। সেখানে ব্রুনো ক্যাসিমিরোর সাথে নেইমারকেই নিয়ে মিডফিল্ডারের পুর্ণতা দেখছেন অনেকে। অনেকের কাছে আক্রমণভাগে ভিনি, রাফিনহাদের নেতৃত্ব দিবেন নেইমার। নেইমারকে নিয়েই বোনা হচ্ছে ভক্তদের স্বপ্নের জাল।

সেই স্বপ্নের জন্যই প্রস্তত হচ্ছেন নেইমার। বরাবই নেইমারের প্রতিদ্বন্দ্বী আর কেউ নন, ইঞ্জুরি।।নেইমির তুলনা নেইমি নিজেই।

যে কারণে বছরের পর বছর দলে না থেকেও নেইমারকে স্মরণ করা হয় ভক্তদের থেকে। কিন্ত এরপরও নেইমার হলুদ জার্সিতে মাঠে নামতে পারেননা, কারণটা ইঞ্জুরি।

তবে এর মাঝেই স্বস্তির খবর আপাতত ইঞ্জুরি থেকে সেরে উঠেছেন নেইমার। এর মাঝে অনুশীলনেও যোগ দিয়েছেন এই সেলেসাও তারকা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সেই খবর জানিয়ে দেন ভক্তদের। ২ দিন আগেই নিজের অনুশীলনে ফেরার ছবি পোষ্ট করেন নেইমার।

সেখানে সান্তোসের ট্রেনিং গ্রাউন্ডে দেখা যায় তাকে। এর বাইরে নিজের পায়ে ব্রাজিলের নাম্বার টেনের ট্যাটুও রেখে ছবি দেন নেইমার। জানিয়ে দেন এই ট্রেনিং এর লক্ষ্য যেন একটাই।

এর বাইরেও সতীর্থরাও নেইমারের ফেরাকে উপভোগ করেছেন। তার সতীর্থরা নেইমারের সাথে অনুশীলনের ছবি দিয়েছেন।

অনুশীলনে ড্রিবলিং, পাসিং, শুটিং করেছেন নেইমার। একই সাথে সতীর্থদের সাথে খুনশুটি করেছেন। যা সবই উঠে এসে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে।

আগামী ম্যাচে ফোর্টলেজার বিপক্ষে নামবে সান্তোস দল। আর সেখানেই ফেরার সম্ভাবনা আছে নেইমার জুনিয়ারের। সর্বশেষ সেপ্টেম্বরের ১৫ তারিখ মাঠে নামেন নেইমার জুনিয়ার। সেখানে এথলেটিকো এমজির সাথে খেলেন তিনি। এর আগে জুভেনতুদের বিপক্ষে আগস্টে পান সর্বশেষ গোল।

আগামী সান্তোস ম্যাচে নেইমারের থেকে দুটাই প্রত্যাশা করে ভক্তরা। ভক্তদের আশা কি পুরণ করতে পারবেন নেইমার?

তবে অনেক ভক্তের আশা আরো বড়। সান্তোসের হয়ে নয়, ব্রাজিলের হয়ে ফিরে নেইমারকে পারফর্ম করতে দেখতে চান তারা।

এর সাথে ব্রাজিলের জার্সিতে চান ম্যাচজয়ী পারফর্মেঞ্চ। বিশ্বকাপটাও ব্রাজিল জয় করুক এই নেইমারের হাত ধরে৷ অনেকের মত এই চাওয়া নিশ্চয়ই আছে নেইমারের।

সেই লক্ষ্যেই এবার ফিরেছেন। যেখান থেকে আর হয়ত পিছনে ফেরে তাকাতে চাইবেন না এই উইঙ্গার। তার ফিরে পাওয়া যে অনেক গুরুত্বপূর্ণই।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here