শেষ ফিফা বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয় ব্রাজিল, পর্তুগালের মত দলকে। তবে কোয়ার্টারে আসার আগেও ৪ ম্যাচ খেলে দলগুলো।
সেখানে নিজেদের প্রমাণ করেই এই প্রতিযোগিতামুলক বৈশ্বিক আসরের সেরা আটে জায়গা করে নেয় তারা।
আর যে কারণে ফিফার সবচেয়ে বড় আসর বিশ্বকাপে তাদের জন্য বরাদ্ধ থাকে মোটা অঙ্কের পুরষ্কার।
কিন্ত গত বিশ্বকাপ খেলেও আর্জেন্টিনা, পর্তুগাল যা আয় করতে পারেনি, সামান্য এক প্রীতি ম্যাচ খেলেই তার চেয়ে বেশি আয় করবে আর্জেন্টিনা দল।
আগামী ম্যাচ খেলতে আর্জেন্টিনা মাঠে নামবে আফ্রিকান দল এঙ্গোলার বিপক্ষে।
মুলত আফ্রিকান এই দলটিই আর্জেন্টিনার সাথে খেলার জন্য প্রস্তাব জানায়। আর সেখানেই মোটা অঙ্কের অর্থ দাবি করেন আর্জেন্টাইন ফুটবল বোর্ডের প্রেসিডেন্ট ক্লাদিও তাপিয়া।
শেষ পর্যন্ত আর্জেন্টিনার সাথে খেলার জন্য ১২ মিলিয়ন ইউরোর সমমুল্যের অর্থ গুণতে হবে এঙ্গোলাকে। বাংলাদেশের টাকায় যার মুল্য ১৭০ কোটি টাকা। অথচ গত ফিফা বিশ্বকাপ খেলে ব্রাজিল ও পর্তুগাল আয় করেছেন ১৩৮ কোটি টাকা।
এঙ্গোলার মাঠে এই সময় একটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এঙ্গোলার রাজধানীতে হবে সেই ম্যাচ। তবে শুধুমাত্র খেলার জন্যই আর্জেন্টিনার তারকা যাবেন এঙ্গোলা।
মেসি, ডি পল, আলভারেজদের ম্যাচের দিনই দেখতে পাওয়া যাবে। কেননা এর আগে আর্জেন্টিনা অনুশীলন করবে স্পেনের মাটিতে।
ফিফা ব্রেকে তারা সরাসরি যাবে স্পেনে। সেখান থেকে অনুশীলন শেষেই ম্যাচের আগে এঙ্গোলায় যাবে বিশ্বচ্যাম্পিয়নরা।
এরপর তাদের মাঠেই স্কালোনির দল মুখোমুখি হবে আগামী ১৪ নভেম্বর। আর তাতেই আলভিসেলেস্তাদের দিতে হবে ১৭০ কোটি টাকা।
এর আগে নভেম্বরে ভারত সফরের কথা ছিল আর্জেন্টিনার। তবে শেষ পর্যন্ত সে সফর পিছানো হয়েছে।
শোনা যাচ্ছিল আফ্রিকান আরেক ক্লাব মরোক্কো খেলতে আগ্রহী ছিল আর্জেন্টিনার বিপক্ষে। তবে তাদের বিপক্ষে ১০ মিলিয়ন চেয়েছিল আর্জেন্টিনা বোর্ড।
শেষ পর্যন্ত তাতে সম্মত হয়নি তারা। অপরদিকে এই সময় ১২ মিলিয়ন বা ১৭০ কোটি টাকা দিয়ে আর্জেন্টিনাকে রাজি করিয়ে ফেলে এঙ্গোলা।
অবশ্য তাতে যে ক্ষতিতে পড়বে এঙ্গোলা, এমন নয়। এর মাঝে ৪৩ হাজার টিকিটের সবগুলো বিক্রি হয়ে গেছে দেশটির, আর্জেন্টিনাকে দেখতে উপচে পড়া ভীর থাকবে মাঠে।
এর বাইরে বড় বড় স্পন্সরও পাচ্ছে দেশটি, পাচ্ছে ফেইম, যা আগামী দিনের ফুটবলে কাজে লাগবে দেশটির। আর এটাই যেন ফুটবলে আর্জেন্টিনা, মাঠের ফুটবলের বাইরে বিশ্ব ফুটবলে তারা একটা ব্রান্ডও বটে৷




