Homeফুটবলমেসিকে মায়ামি শহরের চাবি! বিশেষ সম্মাননার মর্যাদা পেলো ফুটবল মহাতারকা!

মেসিকে মায়ামি শহরের চাবি! বিশেষ সম্মাননার মর্যাদা পেলো ফুটবল মহাতারকা!

- Advertisement -spot_img

ফুটবল ইতিহাসে লিওনেল মেসির নাম মানেই সাফল্যের আরেক নাম। অসংখ্য রেকর্ড আর অনন্য কীর্তির স্বীকৃতিস্বরূপ এবার পাওয়া গেল এক ভিন্নধর্মী সম্মান,আমেরিকার মায়ামি শহরের চাবি।

বুধবার অনুষ্ঠিত আমেরিকা বিজনেস ফোরাম-এ শহরের মেয়র ফান্সিস সুয়ারেস মেসির হাতে প্রতীকী এই চাবি তুলে দেন।


বিশ্বজুড়ে ফুটবলের প্রতীক হয়ে ওঠা আর্জেন্টাইন এই কিংবদন্তিকে সম্মান জানাতে মেয়র বলেন, “আমাদের এই মহান শহর, এই দেশ ও বিশ্ব ফুটবলের জন্য আপনি যা করেছেন, সেই কৃতজ্ঞতাতেই আপনাকে মায়ামির চাবি তুলে দিচ্ছি। ধন্যবাদ, সবকিছুর জন্য।”


ইন্টার মায়ামির অন্যতম মালিক হোর্হে মাসও জানান, এই সম্মান শুধু মেসির নয়, তার গোটা পরিবারের জন্য।

তিনি বলেন, “আমাদের অধিনায়ক, আমাদের ১০ নম্বরের জন্য এটি এক ছোট্ট উপহার। এখানে আমাদের হৃদয় মিশে আছে। আন্তোনেলা ও আপনার চমৎকার পরিবারকেও স্বাগত জানাই,আপনারা যেন সবসময় নিজের বাড়ির মতোই মায়ামিকে অনুভব করেন।”


এমন স্বীকৃতি পেয়ে আবেগাপ্লুত মেসি বলেন, “ধন্যবাদ, এই সম্মান পেয়ে নিজেকে খুবই গর্বিত ও কৃতজ্ঞ মনে করছি।

আমরা এখানে আসার পর থেকেই অনেক ভালোবাসা অনুভব করেছি। এই শহরে থাকতে পারা আমাদের পরিবারের জন্য এক অসাধারণ অনুভূতি।”


২০২৩ সালের জুলাইয়ে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই ক্লাবের ভাগ্য যেন বদলে দিয়েছে মেসির জাদু।

তার আগমনে দল প্রথমবারের মতো লিগস কাপ জিতে ইতিহাস গড়ে।

গত মৌসুমে নিয়মিত মৌসুমে পয়েন্টের রেকর্ড গড়ে জেতে সাপোর্টার্স শিল্ড, যদিও প্লে-অফে শিরোপার লড়াই থেকে ছিটকে যায় তারা।

চলতি মৌসুমে আবারও প্লে-অফে ভালো অবস্থানে রয়েছে মায়ামি।


মায়ামির চাবি পাওয়া মেসির জন্য শুধু ব্যক্তিগত নয়, এটি ফুটবল দুনিয়ার জন্যও এক ঐতিহাসিক মুহূর্ত,কারণ বিশ্বের ইতিহাসে খুব কম ক্রীড়াবিদই পেয়েছেন এমন নাগরিক সম্মান।

ফুটবলের এই সর্বকালের সেরা তারকা আবারও প্রমাণ করলেন, তার প্রভাব মাঠ ছাড়িয়ে পৌঁছে গেছে শহরের হৃদয়েও।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here