কাধে সাদা বা কালো স্ট্রিপ। বুকের মাঝে এক পরিচিত লোগো। ফুটবল নিয়ে জানাশোনা থাকলে আপনি বুঝতে পারবেন, এডিডাস থেকে এসেছে এইসব জার্সি।
বিশ্বের অন্যতম ফ্যাব্রিক প্রতিষ্ঠান এডিডাস। মেসিদের আর্জেন্টিনা সহ অনেক বড় বড় দেশের কিট স্পন্সর তারা।
এবার সেই কোম্পানি প্রকাশ করলো ২২ টি দেশের জার্সি। যেখানে ইএসপিএন আবার নির্ধারণ করেছে কার জার্সি হয়েছে কতটা দারুণ। সেখান থেকে বের করা গেছে সেরা দশ জার্সি।
সেরা দশে আর্জেন্টিনার জার্সিকে রেখেছে তারা। ব্লু স্ট্রিপ কাধে, গায়ের জার্সিতে আলাদা স্ট্রিপ।
আকাশী ও নীলের প্যাটার্ন জার্সিতে, যা থাকে প্রতিবারই। তবে এবার সাথে যোগ হয়েছে জার্সির মাঝে থাকা চ্যাম্পিয়ন লোগো।
এর বাইরে হাতের কোনায় থাকা নীল স্ট্রিপ জার্সির সৌন্দর্যকে বাড়িয়েছে বেশ। ইএসপিএনের কাছে ১০ এ ৭ পেয়েছে এই জার্সি।
একই নাম্বার পেয়েছে লাতিনের আরেক দল কলম্বিয়ার জার্সিও। হলুদ জার্সিই করে কলম্বিয়া, তবে এবার ব্রাইট জার্সি করা হয়েছে হাল্কা।
এর বাইরে বাটারফ্লাই ডিজাইন দ্বারা উৎসর্গ করা হয়েছে তাদের একজন নভেলিস্টকে। কাধে লাল স্ট্রিপ এবার বেশ আকর্ষণীয় লাগছে জার্সির সাথে।
কোষ্টারিকা ও পেরু পেয়েছে সাত র্যাটিং। সাদার উপর আইকনিক লাল ব্যান্ড, এর মাঝেই তুলে ধরা হয়েছে পেরুর লোগোকে, যা আলাদা করেছে অন্য জার্সির থেকে। এর সাথে লাল স্ট্রিপ মানিয়েছে বেশ। সাধারণের মাঝেই যেন দারুণ এই জার্সিটি।
অপরদিকে কোষ্টারিকার জার্সিটি সবার নজর কাড়বে অনেক। বেশ ডিটেইলিং জার্সি এটি, তুলে ধরেছে দেশটির ভৌগলিক অবস্থাকে। এছাড়া এর রং এবং ডিজাইনের ভারসাম্য যে কাউকে মুগ্ধ করবে।
ইএসপিএনের কাছে ৭.৫ নাম্বার পেয়েছে ওয়েলসের জার্সি। আর্জেন্টিনাকে হারানো সৌদির জার্সি পেয়েছে ৭ নাম্বার।
লাল জার্সি, নিচে মাঝ বরাবর এডিডাসের লোগো। সাদা হাল্কা দুই স্ট্রিপ, মাঝে সবুঝ রঙের এক লাইন, যার মাঝে ওয়েলসের লোগো।
এমনকি জার্সিকে আপনি ভালোবাসতে বাধ্য। অপরদিকে সবুজ রঙের সৌদি জার্সিতে দুই দিকে আছে দল ও এডিডাসের লোগো। মাঝে পাজল ধরণার ডিজাইনগুলো আপনার নজর কাড়তে বাধ্য করবে।
জার্সি রেটিংএ আট নাম্বার পেয়েছে ভেনিজুয়েলা দল৷ জার্সির মেরুন রঙ আকর্ষণীয়, আকর্ষণীয় এর ডিজাইন ও এবং চাকচিক্য।
তবে স্ট্রিপে তিনটি আলাদা কালারের ব্যাবহার জার্সিটাকে নিয়ে গেছে অন্য মাত্রায়। কো হোষ্ট মেক্সিকোর জার্সি পেয়েছে ৯ নাম্বার। সবুজ রঙের জার্সির মাঝে গোলাকার এক শেপে জার্সি নাম্বার। পুর্বের এল ট্রি ডিজাইন থেকে আছে অনুপ্রেরণা। এর বাইরে এর আশেপাশের ডিজাইন মুগ্ধ করবে যেকোন দর্শককে।
জার্সির জন্য সুনাম আছে জাপানের। এই দেশটি পেয়েছে ৮ রেটিং৷ নীল রঙের জার্সি, গলায় সাদা লালের স্ট্রিপ।
জার্সির মাঝে সোজা ও গোল প্যাটার্ন। সবকিছু মিলিয়ে সাধারণের মাঝে বেশ মর্যাদাপুর্ণ এই জার্সিটি৷ এছাড়া স্পেনের ৩ কালারের স্ট্রিপ, লাল জার্সি ও কালো সুক্ষ লাইনের জার্সি পেয়েছে ৬.৫ রেটিং।
সব মিলিয়ে ইএসপিএনের বিচারের এডিডাসের প্রকাশ করা সেরা দশ জার্সি এগুলোই। আপনার কাছে এদের মাঝে কোনটি লেগেছে সেরা।




