HomeUncategorizedকে হবেন ফিফার বছরের সেরা গোলরক্ষক, সেরার নমিনেশনে এলিসন, এমিরা।

কে হবেন ফিফার বছরের সেরা গোলরক্ষক, সেরার নমিনেশনে এলিসন, এমিরা।

- Advertisement -spot_img

গত বছর হয়েছেন বছরের সেরা। এর আগে ২০২২ সালে জয় করেছেন এই পুরষ্কার। শেষ ১০ বছরে একমাত্র এমি মার্টিনেজই একমাত্র গোলরক্ষক, যিনি দুইবার জয় করেন এই ফিফা দ্যা বেষ্টের সেরা গোলরক্ষক পুরষ্কার। এবারো সেরাদের কাতারে আছেন এই গোলরক্ষক। এস্টন ভিলা ও আর্জেন্টিনার হয়ে গত মৌসুমেত পারফর্মেঞ্চ এমিকে আবার এনেছে এই তালিকায়।

শুধু এমি নন, তালিকায় আছেন ব্রাজিলিয়ান গোলরক্ষক এলিসন বেকার। গত আসরে ইপিএল জয় করেন এলিসন ক্লাবের হয়ে। এর বাইরে চ্যাম্পিয়নস লীগেও দারুণ পারফর্ম করেন এই ব্রাজিলিয়ান গোলরক্ষক। ক্লাবের বাইরে জাতীয় দলের হয়ে পারফর্ম করেন এই গোলরক্ষক, একাধিক ম্যাচে রাখেন ক্লিনশিট। যে কারণে সেরার নমিনেশন পান ব্রাজিলিয়ান এই গোলরক্ষক।

ব্যালন ডি অরে সেরা গোলরক্ষক হওয়া পিএসজির ডোনারোমা আছেন এই তালিকায়। আর থাকবেন না কেনো, ঘরোয়া আসর সহ মোট ৫ শিরোপা পান গত বছর, ক্লাব ওয়ার্ল্ড কাপে দলকে নিয়ে যান ফাইনালে। একাধিক ম্যাচে দেয়াল হয়ে দাড়ান দলের জন্য। এই মৌসুমে ম্যানচেস্টার সিটিতে আসা ডোনা গত মৌসুমে ছিলেন পিএসজির অপরিহার্য এক অংশ। ডোনার সাথে তালিকায় আছেন চ্যাম্পিয়নস লীগে রানারআপ ক্লাব ইন্টার মিলানের গোলরক্ষক ইয়ান সোমার। গত আসরে চ্যাম্পিয়নস লীগে ৭ ক্লিনশিট রাখেন সোমার, ক্লাব বিশ্বকাপ ও ঘরোয়া লীগেও করেন দারুণ পারফর্মেঞ্চ।

গত আসরে দল মেজর শিরোপা পায়নি কোন, তবে রিয়ালের প্রচীর থিবো কর্তোয়া আছেন সেরা গোলরক্ষকদের কাতারে। লা লীগার সেরা একাদশে ছিলেন কর্তোয়া, চ্যাম্পিয়নস লীগ ও ক্লাব বিশ্বকাপে তার আছে গুরুত্বপূর্ণ অনেক মোমেন্ট। কর্তোয়ার সাথে নমিনশন পেয়েছেন তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনার সেজনি৷ গত আসরে বার্সার হয়ে কোপা দেল রে ও লা লীগা জয় করেন সেজনি, স্টেগানের অনুপস্থিতিতে ধরেন হাল। যে কারণে ফিফার নমিনেশনে জায়গা পান তিনিও।

ম্যানুয়েল নয়ার ও ডেভিড রায়া, এই দুইজন আছেন এই তালিকায়। গত আসরে ইঞ্জুরি আক্রান্ত ছিলেন নয়ার, এরপরও ২১ ম্যাচে রাখেন ১৩ ক্লিনশিট। এখনও রীতিমতো রোবটিক পারফর্মেঞ্চ করছেন নয়ার। আর গত আসরে ইপিএলে সবচেয়ে কম গোল হজম করা দল আর্সেনাল। ইপিএলে সবচেয়ে বেশি ক্লিনশিট রাখে দলটি। এর বাইরে চ্যাম্পিয়নস লীগেও সেমিফাইনালে পৌছায় তারা। নেপথ্যে স্প্যানিশ গোলরক্ষক রায়া, যে কারণে তাকেও এই সেরাদের কাতারে রেখেছে ফিফা।

সব মিলিয়ে এই আটের লড়াই হবে ফিফা বেষ্টে গোলরক্ষক হিসেবে । এবার দর্শক, সাংবাদিকরা নির্ধারণ করবেন, এদের মাঝে কে হবেন বছরের সেরা গোলরক্ষক।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here