আগামীকাল ভারতের বিপক্ষে শক্তিশালী একাদস নিয়েই মাঠে নামতে পারে বাংলাদেশ। ক্যাবরেরার সুবুদ্ধি হলে কাল পরিবর্তন আসতে পারে ডিফেন্স-এটাক আর গোলবারেও।
তবে অনবিজ্ঞ শ্রাবনের জায়গায় মিতুলকেই খেলানোর সম্ভাবনা বেশি।
তবে ডিফেন্সে সাদ উদ্দীনকে বসিয়ে তাজ উদ্দীনকে খেলনো হতে পারে কাল।
লেফট ব্যাকে খেলবেন প্রবাস থেকে আসা জায়ান আহমেদ।
আর সেন্টার ব্যাকে ফর্মে না থাকলেও তপু-তারিকেই ভরসা করবেন ক্যাবরেরা।
মিডফিল্ডে বড় ম্যাচগুলোতে জামালকে শুরুর একাদশে দেখা যায়না,যদিও জামাল মাঠে থাকলে এটাকিংয়ে সফল হন হামজা চৌধুরী।
তাই কাল বড় ম্যাচে এই দুজনকেই একসাথে মিডে খেলিয়ে,নম্বর টেনের ভুমিকায় শমিত সোমকে একাদশে রাখা হতে পারে।
সেক্ষেত্রে ফাহিম অথবা মুরসালিন হতে পারেন লেফট উইঙে ভরসা, আর রাইট উইঙে রাকিব হোসেন।যদিও দর্শক প্রিয় নম্বর নাইন আল আমিন
।তবে সেই সুযোগ ক্যাবরেরার কাছ থেকে না পাওয়ার সম্ভাবনাই বেশি।তবুও আল আমিনই হতে পারে যোগ্য নম্বর নাইন।
এদিকে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় নেই ২২ বছর। ২০০৩ সালে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশীপের সেমিফাইনালে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। এরপর আর ভারতকে হারাতে পারেনি তারা। আগামীকাল এশিয়ান কাপ বাছাইয়ের শেষ হোম ম্যাচে বাংলাদেশ প্রায় দুই যুগের বন্ধ্যাত্ব ঘুচাতে চায়।
বাংলাদেশের চেয়ে র্যাংকিংয়ে প্রায় ৫০ ধাপ ওপরে ভারত। শক্তিমত্তায় তেমন পিছিয়ে নেই। এরপরও এবারই ভারতকে হারানোর ভালো সুযোগ মনে করছেন অধিনায়ক জামাল ভূঁইয়া, তিনি বলেন ‘ভারত তাদের সেরা অবস্থায় নেই, তো এবার সেই সুবিধা যদি নিতে পারি।’
এটার ব্যাখ্যাও দিয়েছেন তিনি, ‘ওদের সুপার লিগ এখনো শুরু হয়নি। অনেকে অভিযোগ করে কেন তাদের লিগ চালু হচ্ছে না। আমি মনে করি এটা আমার জন্য পজিটিভ।’
ভারত ম্যাচের আগে নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সেই ম্যাচে প্রতিপক্ষ নেপাল খুব লো ব্লক করেছিল। তাই বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার প্রত্যাশা ভারত ম্যাচে বেশি গোলের সুযোগ হবে, তিনি বলেন ‘নেপাল খুব লো ব্লকে খেলেছিল।
শুধু আমাদের না ফুটবলে যখন এমন হয়, তখন সবার জন্যই কঠিন হয়ে যায়। তবে সম্ভবত ভারত সেই দিক থেকে একটু বেশি আগ্রাসী হবে এবং তারা জয়ের জন্যই খেলতে নামবে। আমরা সে অনুযায়ী কাজ করেছি।
নেপালের বিপক্ষে কোন জিনিসগুলো আমরা করতে পেরেছি এবং কোন জিনিসগুলো পরিকল্পনা অনুযায়ী করতে পারিনি সব বিশ্লেষণ করেছি। আশা করি কাল সব ঠিকভাবে কাজে লাগবে।’
বাংলাদেশ গত কয়েকটি ম্যাচে শেষ মুহূর্তে গোল হজম করে পয়েন্ট হারিয়েছে। তাই আগামীকাল এই বিষয়ে বাড়তি সতর্ক থাকতে চান কোচ ও অধিনায়ক দুজনই।আগামীকাল রাত ৮ টায় জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।




