Homeফুটবলপ্রকাশ পেলো বিশ্বকাপের বলের দাম!

প্রকাশ পেলো বিশ্বকাপের বলের দাম!

- Advertisement -spot_img

৪৮ দেশের বিশ্বকাপ, এর মাঝে নিশ্চিত হয়ে গেছে ৩৪ দেশের নাম। দলগুলোর সাথে পিছিয়ে নেই এডিডাসও।

বিশ্বকাপের দিন যত ঘনিয়ে আসছে, এডিডাসও বিশ্বকাপের আমেজকে বাড়িয়ে দিচ্ছে আগে।

বিশ্বের অন্যতম বড় ম্যানুফ্রাকচার কোম্পানি এডিডাস, বিশ্বকাপের ও অনেক বড় দলগুলোর সাথেও যুক্ত তারা। আর সেই এডিডাস এবার যুক্ত করলো আরো এক ফিচার, যা আমেজ এনে দিয়েছে সাধারণ মানুষের মাঝে।

এই যেমন বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিখ্যাত আকাশী নীল জার্সি। মেসি, ম্যারাডোনাদের এমন জার্সি শুধু খেলার মাঠে নয়, সারাবিশ্বেই বহুল প্রচলিত।

আর সেখানেই যদি এরকম আকাশী নীল জার্সির সাথে থাকে আকাশী নীল রঙের বল, সেটাও আবার বিশ্বকাপের থিমে, তবে ফুটবলটা যেন আরো রঙিন হবে আলভিসেলেস্তা ভক্তদের। তবে শুধু আর্জেন্টিনা নয়, স্পেন, মেক্সিকো, জাপান সহ বহুদেশের বলে করা হয়েছে এমন ডিজাইন।

এই যেমন লাল নীল জার্সির সাথে লাল নীল ডিজাইনের সাথে বিশ্বকাপের লোগো সম্বলিত করা হয়েছে বল।

মেক্সিকোর সবুজ থিমের সাথে বলের রঙ করা হয়েছে সেভাবে। চারপাশে সাদা মাঝে লাল, কালো, হলুদ ৪ বারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে তুলে ধরেছে।

আর কলম্বিয়ার হলুদে ট্রিওনদা বল সাজানো হয়েছে সেভাবে। এখনও বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারলেও চারবারের চ্যাম্পিয়ন ইতালির জন্য জার্সি ও বল আয়োজন হয়ে গেছে এডিডাসের

একই সাথে বিশ্বকাপের বলের দামও প্রকাশ করেছে তারা। বিশ্বকাপের আগে নিজেদের বলের ভার্সনের দাম প্রকাশ করে তারা।

যেখানে ক্লাবে উপযোগী বল ধরা হয়েছে ২৫ ডলার করে, যা বাংলাদেশের টাকায় প্রায় ৩ হাজার টাকা। আর মিনি বলের দাম ধরা হয়েছে ১৫ ডলার, যা বাংলাদেশের টাকায় ১৮০০ টাকার অধিক।

সব মিলিয়ে বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে, তত বিশ্বকাপ নিয়ে আয়োজন বাড়ছে।

এর আগে স্টেডিয়াম, ভেন্যু, সুচি অনেকটা চুড়ান্ত হয়েছে, হয়েছে বিশ্বকাপের বল, থিম ও অনেক দলের জার্সি। নতুনভাবে বিভিন্ন থিমের বলে বিশ্বকাপে যেন আরো জাগ্রত হবে দর্শকরা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here