বাংলার ফুটবলের পোষ্টারবয় তিনি। বাংলাদেশের ফুটবলের ক্রেজ তাকে ঘিরে। দেশের ফুটবলের উন্নতির শুরুটা তার হাত ধরেই।
এই মুহুর্তে বাংলাদেশের ফুটবল মানেই আসবে হামজা চৌধুরির নাম। শুধু দেশের ফুটবলে নয়, দক্ষিণ এশিয়ার ফুটবলেরই ব্রান্ড হামজা দেওয়ান চৌধুরি। দক্ষিণ এশিয়ার ফুটবলের সেরাদের সেরা নামটা হামজা। কিন্ত হামজার চোখে সেরা কে?
হামজা ব্যাক্তিগতভাবে রোনালদো ভক্ত। নিজের আইডল বা পছন্দেও তার রোনালদোর নাম৷ কিন্ত সর্বকালের সেরার প্রশ্নে রোনালদোর নাম নেই হামজার।
আর সেখানে লিওনেল মেসিকে উল্লেখ করেছেন হামজা। এমনকি হামজা এটাও বলেছেন, মেসি এমন কিছু করতে পেরেছে যা পারেননি রোনালদো।
সাম্প্রতিক সময়ে এক সাক্ষাৎকারে এমনটা বলেন হামজা। দেশে আসার পর ক্লিয়ারের ব্রান্ড এম্বেসডর হয়েছেন হামজা।
সেখানেই সাংবাদিকদের নানা প্রশ্নের মুখোমুখি হন। এক পর্যায়ে প্রশ্ন করা হয় কে সেরা। তার জবাবে হামজা নেন মেসির নাম।
মেসির বার্সেলোনা ও আর্জেন্টিনার অর্জনকে স্মরণ করান। একই সাথে বলেন এই অর্জন করা সম্ভব নয় আরো কারো থেকে। এমনকি রোনালদোও এই অর্জন করতে পারবেনা বলে মনে করেন তিনি। এ নিয়ে হামজা বলেন
“ সর্বকালের সেরা? লিওনেল মেসি। মেসি বার্সেলোনার হয়ে অর্জন, আর্জেন্টিনার হয়ে যা অর্জন করেছে বিশ্বকাপে, যা অন্য অনেকের দ্বারা অর্জন করা অসম্ভব। আপনি বাজি ধরতে পারবেন, তবে রোনালদো সহ অনেকের জন্য এটা অসম্ভব”
ফুটবলে মেসি নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। তার দেশ থেকে শুরু করে বিশ্বের অনেকেই মেসিকে আইডলাইজ করে বড় হয়েছেন।
এমনকি তার রাইভাল দলের অনেক কোচ ও খেলোয়াড় মেসিকে মেনেছেন সেরাদের সেরা হিসেবে।
অনেকের পছন্দ ভিন্ন হলেও মেসিকে সেরা বলার ক্ষেত্রে অনেকেই করেননা কার্পণ্য। ক্যাসিমিরো, মরিনহোর মত রাইভাল খেলোয়াড় কোচদের কাছেও সেরা মেসি। এমনকি ব্রাজিল, পর্তুগালের অনেকের কাছেও সেরার নাম মেসি।
এবার সেই তালিকায় যুক্ত হলেন হামজা চৌধুরি। বাংলার এই ফুটবল আইকনের ভালোবাসার নাম রোনালদো হলেও তিনি স্বীকার করেছেন, সেরা খেলোয়াড় আর কেউ নন, লিওনেল আন্দ্রেস মেসি। মেসির গ্রেটনেস যেন এখানেই।




