রাইট উইঙ্গার এস্তেভাও আগ্রহ প্রকাশ করেছিলেন বার্সেলোনার হয়ে খেলার। সেই এস্তেভাওকে দলে ভেড়াতে পারেনি স্প্যানিশ ক্লাবটি।
সেই আক্ষেপ থেকেই এবার আর এক ব্রাজিলিয়ান রাইট উইঙ্গারকে কোনভাবেই হাতছাড়া করতে চাইছেনা বার্সেলোনা।
।আর সেখানে বার্সেলোনার আগ্রহের কেন্দ্রে ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান উইঙ্গার রায়ান।
এই মৌসুমে ১২ গোল ও ১ এসিস্ট রায়ানের। সব আসর মিলিয়ে করেছেন ১৯ গোল ও ১ এসিস্ট। রাইট উইঙে দুর্দান্ত গতি,
সাথে ড্রিবলিং ও কাট ইন করতে পারেন। এর সাথে তার ফিজিক্যালিটিও বেশ দারুণ। ১৯ বছরের রায়ানকে নিয়ে তাই এর মাঝেই উচ্চাশা ভক্তদের।
বার্সাও মিস করতে চায়না রায়ানকে। বিশেষ করে ডেকো অনেকদিন ধরে নজরে রাখছেন এই উইঙ্গারকে।
এর বাইরে রাইট উইঙে লামিনের ব্যাকাপ হিসেবে রায়ান হতে পারে দুর্দান্ত এক অপশন। স্পোর্ট ও গ্লোবোর মত সংবাদমাধ্যম সংবাদ প্রকাশ করেছে এ নিয়ে।
বার্সেলোনা রায়ানকে প্রস্তাব পাঠানোর কাজ শুরু করেছে। বর্তমানে রায়ানের মার্কেটমুল্য ১৮ মিলিয়ন ইউরো।
তবে ভাস্কো দ্যা গামা তাদের ক্লাবের সর্বকনিষ্ঠ গোলদাতার রিলিজ ক্লস রেখেছে ৪০ মিলিয়ন ইউরো। ২০২৬ পর্যন্ত চুক্তি আছে রায়ানের, অর্থ্যাৎ চুক্তি না বাড়ালে আগামী বছরের মাঝেই বিক্রি করতে হবে রায়ানকে। তাই এই দুই মুল্যের মাঝেই হবে আলোচনা।
একাধিক গণমাধ্যমের মতে এই সং্খ্যাটা হতে পারে ২৫ থেকে ৩০ মিলিয়নের মাঝে। অর্থ্যাৎ ৩০০ থেকে ৩৬০ কোটি টাকা ব্যায়ে রায়ানকে কিনতে হতে পারে বার্সেলোনা বা অন্য ক্লাবের।
এদিকে রায়ানকে ঘিরে আগ্রহী দুই জার্মান ক্লাব। জার্মান চ্যাম্পিয়ন বায়ার্নের সাথে এই তালিকায় আছে আরেক জার্মান দল লীপজিগ।
রায়ানের প্রতি বায়ার্নের আগ্রহের কথা প্রকাশ করে এসপিএনের মত সংবাদমাধ্যম।
আর লীপজিগের রায়ানকে পেতে চাওয়ার খবর প্রকাশ করে ট্রান্সফারফিড। এছাড়া রোমা, পিএসজির মত ক্লাবেরও মনে ধরেছে রায়ানকে।
।সব মিলিয়ে ব্রাজিলিয়ান এই উইঙ্গার যেন হতে যাচ্ছেন ট্রান্সফারমার্কেটের মধ্যমনি।
সব মিলিয়ে ক্যারিয়ারের এই প্রান্তে সঠিক সিদ্ধান্ত নিতে হবে রায়ানকে। বড় ক্লাব, মাঝারি ক্লাব সবার প্রস্তাব আছে রায়ানের সামনে।
বড় ক্লাবে যেমন নিজেকে প্রমাণের সুযোগ থাকবে, হারিয়ে যাওয়ার ভয়টাও থাকবে।
আবার তুলনামুলক মাঝারি ক্লাবে লাইমলাইট পেতে লাগবে সময়। তবে এইসব নিয়ে ভাবার পাশাপাশি পারফর্মেঞ্চটাও ধরে রাখতে চাইবেন রায়ান।
কেননা এই পারফর্মেঞ্চ ধরে রাখতে পারলে আগামী দিনে এস্তেভাও রায়ানের রাইট উইঙ হবে যেকোন প্রতিপক্ষের জন্য আতঙ্কের।




