শেষবার সান্তোস থেকে সেরাদের সেরা এক ট্যালেন্টকে নিজেদের ডেরায় নেয় বার্সেলোনা।
এরপর বার্সেলোনার সাফল্যের গল্পটা সবারই জানা কম বেশি। নেইমারকে নিয়ে চ্যাম্পিয়নস লীগ, লা লীগা জয় করে বার্সেলোনা।
শেষ পর্যন্ত নেইমার বার্সা ছাড়েন রেকর্ড ট্রান্সফার ফিতে। ৮ বছর আগে সেই ট্রান্সফার ফি এখনও টপকাতে পারেনি কেউ।
নেইমার বিদায় নিয়েছেন প্রায় ৮ বছর আগে বার্সেলোনা থেকে। মাঝে একাধিক ব্রাজিলিয়ান বার্সা দলে খেললেও খেলেননি সান্তোস এর খেলোয়াড়।
রদ্রিগো, লিওনার্দোদের মত খেলোয়াড় সান্তোস বের করলেও তাদের ঠিকানা হয় অন্য ক্লাবে। তবে এবার যে সেই আক্ষেপ ঘুচাতে যাচ্ছে বার্সেলোনা।
১৯ বছরের এক লেফট ব্যাককে করতে যাচ্ছে নেইমির উত্তরসুরী।
নেইমির উত্তরসুরী খ্যাত এই লেফট ব্যাকের নাম জোয়াও ভিক্টর সৌজা। বর্তমানে নেইমারের সাথেই তার ক্লাব সান্তোসে খেলেন সৌজা।
সেখানে মুল দলে ২৬ ম্যাচ খেলা হয়ে গেছে তার। এর আগে ২০২৩ সালে অনুর্দ্ধ ১৭ বিশ্বকাপে পারফর্ম করে নজর কাড়েন তিনি। এরপর ক্লাবেও পারফর্মেঞ্চে বেশ ধারাবাহিক তিনি। যার মাঝে আগে ছিল বায়ার্ন মিউনিখ, নেদারল্যান্ডসের কিছু ক্লাব সহ বড় বড় ক্লাব।
তবে সবাইকে যেন ছাড়িয়ে যাচ্ছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। ক্লাবটি অনেকদিন ধরেই নজরে রেখেছে সৌজাকে।
এবার তার জন্য অফিশিয়াল প্রস্তাব দেওয়ারও দ্বারপ্রান্তে তারা। মুন্ডো দেপার্তিভোর বরাদ দিয়ে এমন সংবাদ প্রকাশ করেছে বার্সা ইউনিভার্স, ম্যানেজিং বার্সা, ট্রান্সফার ফিডের মত গণমাধ্যম।
আর সেখানেই জানানো হয় বার্সার পক্ষ থেকে প্রস্তাবটা আসতে পারে ১২ মিলিয়ন ইউরো থেকে ১৮ মিলিয়ন ইউরো। যা টাকার অঙ্কে ১৫০ থেকে ১৮০ কোটি টাকার মত।
বর্তমানে লেফট ব্যাকে বার্সেলোনার স্কোয়াড ডেপথে ঘাটতি রয়েছে। একাডেমি থেকে বালদে থাকলেও তিনি এখনও সব ম্যাচ খেলার জন্য ফিট নন। এর বাইরে নেই তার কোন বিকল্প, এই পজিশনে বালদের ইঞ্জুরি হলে খেলাতে হয় মেইকশিফট লেফট ব্যাক।
স্থায়ী সমাধান হিসেবে নিজেদের সাবেক গ্রাজুয়েট ও লেভারকুসেন তারকা গ্রিমালদোর দিকে নজর ছিল বার্সেলোনার।
তবে নানা কারণে সেই ডিল সম্ভব হয়নি বার্সেলোনার। আর সেখানেই বিকল্প হিসেবে আছে সৌজার নাম।
সৌজার এজেন্টও ইউরোপের নানা ক্লাবে ঘুরছেন ও অফার পর্যালোচনা করছেন। অর্থ্যাৎ খেলোয়াড় ও ক্লাব দুই পক্ষের সম্মতি আছে।
এবার আগামী দিনে দেখা যাক, আরো এক ট্যালেন্ট ইউরোপে এসে উজ্জ্বল করতে পারেন কিনা নিজেকে।




