এই মৌসুমে এসেছেন ইউরোপীয়ান ক্লাবে। এসেই ফেলে দিয়েছেন আলোড়ন। ব্রাজিলিয়ান তারকা এস্তেভাও এর প্রশংসায় পঞ্চমুখ সবাই।
১৮ বছর বয়সী এই তারকাকে অনেকে তুলনা দেন ইয়ামালের সাথে, অনেকে তুলনা মনে করেন আগামী দিনের সেরা তারকা হবেন তিনি।
কিন্ত এই উঠতি তারকার আইডল কে, কাকে দেখে এত স্কিলফুল খেলোয়াড় হয়েছেন তিনি।
একজন তার নিজের দেশের তারকা, তার দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। নিজ দেশের আরেক উইঙ্গার নেইমার জুনিয়ারকে রোল মডেল মানেন এস্তেভাও।
কিন্ত এর সাথে আরো একজনের নাম উল্লেখ করলেন তিনি।
আর সেই নাম হলো লিওনেল আন্দ্রেস মেসি। চিরপ্রতিদ্বন্দ্বী দেশের এই তারকাকেও নিজের রোল মডেলের আসনে বসান এস্তেভাও।
সাম্প্রতিক সময়ে এক সাক্ষাৎকারে এমনটাই বলেন এস্তেভাও। তাকে ঘিরে সাংবাদিকরা ছিল উৎসুক।
ছিল নানা প্রশ্ন, আর সেখানেই উঠে আসে তার আইডল নিয়ে। যে প্রশ্নের জবাবে তিনি বলেন একটা নাম তিনি নিতে পারবেন না।
কেননা তার মনে যেমন আছেন নেইমার। আর এর সাথে লিওনেল মেসিও আছে। তবে সেখানে মেসিকেই এগিয়ে রাখেন তিনি।
কেননা ব্রাজিলিয়ান হিসেবে নেইমারকে নিলেও, সেরা হওয়ায় কোন সন্দেহ ছাড়াই মেসিকে বেছে নেন এস্তেভাও।
এ নিয়ে এস্তেভাও বলেন “ আমার ফুটবলের আইডল? আমি আসলে একটা নাম বলতে পারব না। মেসি ও নেইমার আমার কাছে সেরা দুই নাম।
নেইমার জুনিয়ার কারণ সে ব্রাজিলিয়ান খেলোয়াড়। আর লিওনেল মেসি, কোন সন্দেহ ছাড়াই সে সারাবিশ্বে ফুটবল মানেই তাকে উল্লেখ করা হয়। “
এস্তেভাও এর অবশ্য এই দুইজনের প্রেমের কথা নতুন নয়। অনেক আগে থেকেই নিজ দেশে মেসিনহো নামেই পরিচিত ছিলেন তিনি। এর সাথে তাকে বলা হত পরবর্তী নেইমার। মেসি নেইমারের মুগ্ধতার কথা জানান তিনি, তার খেলায় পাওয়া যায় তার ছাপ। একইসাথে বার্সেলোনার বড় ভক্ত ছিলেন এস্তেভাও, খেলতে চেয়েছেন এই ক্লাবে। তবে শেষ পর্যন্ত বার্সেলোনায় না গেলেও চেলসিতে যাওয়া হয়েছে। এরপর নিজের প্রিয় ক্লাবের বিপক্ষেই দুর্দান্ত পারফর্মেঞ্চ করে এসেছেন আলোচনা।
এস্তেভাও কি হবেন মেসি নেইমারের মত তারকা। আপাতত এই আলোচনা থেকে বিরত থাকতে বললেন চেলসি কোচ এঞ্জো মারেস্কা।
তবে আগামী দিনে ইয়ামাল ও এস্তেভাও যে ফুটবলের মেসি রোনালদো হবেন, এটাই বললেন তিনি।
সমর্থকদের প্রত্যাশাও থাকবে এস্তেভাওকে নিয়ে। ইঞ্জুরিমুক্ত থাকতে পারলে ও নিয়ন্ত্রিত জীবনযাপন করতে পারলে এস্তেভাও হতে পারেন সেরাদের সেরার একজনই।




