Homeফুটবলপেলের ব্রান্ড ২১৫ কোটি টাকায় কিনে নিয়েছে নেইমার!

পেলের ব্রান্ড ২১৫ কোটি টাকায় কিনে নিয়েছে নেইমার!

- Advertisement -spot_img

ব্রাজিলিয়ান ফুটবলের অবিসংবাদিত সম্রাট পেলের ব্র্যান্ড এখন আনুষ্ঠানিকভাবে নেইমার জুনিয়রের নিয়ন্ত্রণে।

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের বাবার মালিকানাধীন কোম্পানি এনআর স্পোর্টস মঙ্গলবার সান্তোস শহরে অবস্থিত পেলে মিউজিয়ামে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে পেলের ব্র্যান্ড অধিগ্রহণের ঘোষণা দেয়।

পেলের ফুটবল জাদুর সুবাদে বিশ্বব্যাপী পরিচিত এই শহরেই নতুন করে ফুটবল রাজার উত্তরাধিকার সংরক্ষণের মিশন শুরু হলো নেইমার পরিবার।
অনুষ্ঠানে এনআর স্পোর্টসের কর্ণধার নেইমার সিনিয়র বলেন, “এই মাইলফলক স্পর্শ করতে পেরে আমরা গর্বিত।

পেলের ব্র্যান্ড শুধু একটি নাম নয়, এটি ব্রাজিলিয়ান ফুটবলের আবেগ, ঐতিহ্য ও গর্বের প্রতীক।

আমরা ব্র্যান্ডের স্বকীয়তা বজায় রেখে এটিকে আধুনিক সময়ের উপযোগী করে তুলতে চাই।”
এই অধিগ্রহণের আর্থিক অঙ্ক প্রকাশ করা হয়নি, কারণ আগের মালিক যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি স্পোর্ট ১০ এর সঙ্গে গোপনীয়তার শর্ত ছিল। তবে ব্রাজিলের বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রায় ১৮ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ২১৫ কোটি টাকা বিনিময়ে চুক্তিটি সম্পন্ন হয়েছে।

দীর্ঘদিন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানের অধীনে থাকা পেলের ব্র্যান্ড এখন আবার ব্রাজিলের মালিকানায় ফিরল বলে দেশটিতে উচ্ছ্বাস দেখা গেছে।
এনআর স্পোর্টস এক বিবৃতিতে জানিয়েছে, এই অধিগ্রহণকে তারা দেখছে ‘বিশ্ব ক্রীড়া ইতিহাসের অন্যতম সেরা প্রতীকের স্বদেশ প্রত্যাবর্তন’ হিসেবে।

বিবৃতিতে আরও বলা হয়, “এটি ফুটবল রাজার উত্তরাধিকার সংরক্ষণ, সম্প্রসারণ ও বিশ্বব্যাপী আরও সমৃদ্ধ করার পথে বড় পদক্ষেপ।”


২০২২ সালের ডিসেম্বর মাসে কিংবদন্তি পেলে না ফেরার দেশে পাড়ি জমান।

ব্রাজিলের ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালের তিনটি বিশ্বকাপজয়ের মূলে ছিলেন এই ফুটবল রাজা।

তার নাম এখনো ফুটবল বিশ্বের সবচেয়ে বড় প্রতীকের একটি। ফুটবলে তার প্রভাব এবং ঐতিহ্য ধরে রাখতে নেইমার পরিবারের এই উদ্যোগকে অনেকে সময়োপযোগী ও ঐতিহাসিক বলেই উল্লেখ করছেন।


পেলের ব্র্যান্ড অধিগ্রহণের মাধ্যমে নেইমার পরিবার শুধু ব্যবসায়িক দিকই শক্তিশালী করল না, বরং ব্রাজিলিয়ান ফুটবলের সবচেয়ে উজ্জ্বল কিংবদন্তির উত্তরাধিকারকে নতুন প্রজন্মের কাছে আরও জীবন্ত করে তুলল।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here