Homeফুটবলয়ালমাদ্রিদকে ধ্বং*স করছে জাবি? ভিনি-রদ্রিগোদের অবহেলা,দলের ভরাডুবি!

য়ালমাদ্রিদকে ধ্বং*স করছে জাবি? ভিনি-রদ্রিগোদের অবহেলা,দলের ভরাডুবি!

- Advertisement -spot_img

ক্লাবের হয়ে দুইবার চ্যাম্পিয়নস লীগ জিতেছেন। এর আগের টানা ৩ চ্যাম্পিয়নস লীগে করেন ২১ গোল এসিস্ট, ১৫ গোলের সাথে করেন ৬ এসিস্ট।

ম্যানসিটি, লিভারপুল, ইন্টার সহ বড় বড় দলের বিপক্ষে জয়ে অবদান রাখেন।

গত মৌসুমে লীগে করেন ১১ গোল এসিস্ট, এর আগের মৌসুমে করেন ১৫ গোল এসিস্ট। মাদ্রিদের হয়ে আছে প্রায় ১০০ গোল এসিস্ট।

সেই রদ্রিগোকেই নিজের প্লানের বাইরে ঘোষণা দেন রিয়ালের এই মৌসুমের কোচ জাবি আলান্সো।

এর ফল জাবির দলকে ভুগতে হয় ভালোভাবেই। এমবাপ্পের মত একজন আসার পর রিয়াল মাদ্রিদের আক্রমণভাগ হয়ে গেছে ভঙ্গুর।

কেননা ডানদিক থেকে আক্রমণই হচ্ছেনা মাদ্রিদের। কখনও মাস্তানকে খেলাচ্ছেন কোচ, আবার কখনও ফরমেশনই বদলে দেন।

তবে তাতে কাজের কাজ হচ্ছেনা।

রদ্রিগো মাদ্রিদের গুরুত্বপূর্ণ ফুটবলার, কিন্ত ভিনি তো দলের সেরাদের একজন। ২ চ্যাম্পিয়নস লীগ জয়ে সবচেয়ে বড় ভুমিকা ছিল তার, একবার তো ব্যালন ডি অর জয়ে কাছাকাছি গিয়েছিলেন, আরেকবার হয়েছেন ফিফা বেষ্ট।

সেই ভিনিকেও যেন বেড়াজালে আটকা জাবির। নিয়মিত পুর্ণ সময় খেলতে পারছেন না, ৬০ থেকে ৭০ মিনিট পর তুলে নেওয়া হচ্ছে। এমনকি ভিনির খেলার ফ্রিডম তুলে দেওয়া হচ্ছে, তার মত উইঙ্গারকে নিচে নেমে খেলতে হচ্ছে, করছেন না ড্রিবলিং। যা নিয়ে নিজের অসন্তোষ বারবার উল্লেখও করেন এই উইঙ্গার।

এর ফল হাতেনাতেই পাচ্ছে রিয়াল মাদ্রিদ। শেষ ৩ লা লীগা ম্যাচে একটাও জয় নেই মাদ্রিদের। শেষ ম্যাচে লীগের ১৮ তে থাকা দুর্বল জিরোনাও মাদ্রিদকে প্রায় হারিয়েই দিয়েছিল।

এর আগে এলছে ও রায়ো ভায়কানোর মত দলের বিপক্ষে ড্র করে আলান্সোর রিয়াল মাদ্রিদ।

ফলে লীগ লিডারের জায়গা হারায়, নেমে যায় দুই নাম্বারে। ছন্দহীন লিভারপুলের কাছে চ্যাম্পিয়নস লীগে হার দল, অলিয়াম্পোকোসের কাছে খায় ৩ গোল।৷ এর আগে ক্লাব বিশ্বকাপে পিএসজির কাছে বিধ্বস্ত হয় দল। সব মিলিয়ে ছোট ও বড় দুই ধরণের দলের বিপক্ষেই নাস্তানাবুদ হচ্ছেন জাবি আলান্সো।

শতাব্দীর সেরা ক্লাবে দায়িত্ব নিয়েছেন, কিন্ত দায়িত্ববোধ পালন না করে হচ্ছে স্বেচ্ছাচারি।

গত মৌসুমেও যেসব খেলোয়াড়রা দাপিয়ে বেড়িয়েছেন, এখন সেইসব খেলোয়াড়রাই ছন্দহীন।

কার্লো জিদানরা ইঞ্জুরি নিয়েও লীগ চ্যাম্পিয়নস লীগ জিতেছেন, সেখানে দারুণ কিছু সাইনিং করেও হতশ্রী চিত্র জাবি আলান্সোর।

শুধু ভিনি রদ্রিগো নয়, দিয়াজ, ভালভার্দে, বেলিংহামের মত খেলোয়াড়দের থেকেও ছন্দ আদায় করতে পারছেন না তিনি। এমন কোচকে কি আগামী দিনে দীর্ঘস্থায়ী করবে মাদ্রিদ, নাকি দলের জন্য ভাববে বিকল্প কাউকে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here