Homeফুটবলগ্রুপ পর্বেই জমবে বিশ্বকাপ: ব্রাজিল–পর্তুগালসহ হাড্ডাহাড্ডি ১০ ম্যাচের লড়াই!

গ্রুপ পর্বেই জমবে বিশ্বকাপ: ব্রাজিল–পর্তুগালসহ হাড্ডাহাড্ডি ১০ ম্যাচের লড়াই!

- Advertisement -spot_img

বিশ্বকাপের গ্রুপ পর্বের সবচেয়ে জমজমাট ১০ ম্যাচের মধ্যে,
১. পর্তুগাল বনাম কলম্বিয়া, :
সম্ভবত এটাই ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বড় টুর্নামেন্ট। গ্রুপ কে-এর শীর্ষস্থান ধরে রাখতে হলে পর্তুগালকে মোকাবিলা করতে হবে অনুপ্রাণিত কলম্বিয়াকে। আর্জেন্টিনা ও ব্রাজিলকে হারানো কলম্বিয়া এই ম্যাচেও প্রতিপক্ষকে চাপে রাখতে চাইবে।২৭ তারিখ হবে ম্যাচটি।
নম্বর ২. স্পেন বনাম উরুগুয়ে :-
গ্রুপ এইচ–এর সবচেয়ে ভারী লড়াই। ইউরোজয়ী স্পেনে আছেন আলোচিত ১৮ বছর বয়সী লামিন ইয়ামাল। অন্যদিকে ২০২২ সালের হতাশা পেছনে ফেলে উরুগুয়ে এবার দীর্ঘ পথ পাড়ি দেওয়ার স্বপ্ন নিয়ে মাঠে নামবে।

৩. ২৬ জুন ফ্রান্স বনাম নরওয়ে,
দুই ফাইনালিস্ট ফ্রান্সের সামনে অপেক্ষা করছে হালান্ড-নরওয়ে। ১৯৮৮ সালের পর প্রথমবার বিশ্বকাপে ওঠা নরওয়ে গোলমুখী তারকা হালান্ডকে ভরসা করে চমক দেখাতে চায়, আর এমবাপ্পেরা চাইবে গ্রুপে নিজেদের আধিপত্য বজায় রাখতে।
৪. ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া ম্যাচটি হবে ১৭ জুন।
গ্রুপের অনানুষ্ঠানিক ‘গ্রুপ অব ডেথ’-এর সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ। ইংল্যান্ড শক্তিশালী দল নিয়ে মাঠে নামলেও শেষ দুই বিশ্বকাপে ফাইনাল ও তৃতীয় স্থান পাওয়া ক্রোয়েশিয়া লড়াইটা সমান জমিয়ে তুলবে।
৫. ১৬ জুন ফ্রান্স বনাম সেনেগাল
২০০২ বিশ্বকাপের সেই অঘটনের স্মৃতি এখনো জীবন্ত,সেদিন সেনেগাল ফ্রান্সকে হারিয়েছিল ১-০ গোলে। এবার ফ্রান্স চাইবে আর কোনো বিপত্তির সুযোগ না রাখতে।

৬. বেলজিয়াম বনাম মিসর -১৫ জুন,
সালাহ কি এবার মিসরকে নকআউটে নিতে পারবেন? অন্যদিকে ডি ব্রুইনে, লুকাকু, কুর্তোয়া সবাইয়েরই এটি হতে পারে শেষ বিশ্বকাপ। দুই দলের তারকাবহুল লড়াই তাই বাড়তি আগ্রহের জন্ম দিচ্ছে।
৭. নেদারল্যান্ডস বনাম জাপান, ১৪ জুন
‘সেরা দল যারা কখনো বিশ্বকাপ জেতেনি’ এমন পরিচিত নেদারল্যান্ডসের জন্য এটি কঠিন পরীক্ষা। কারণ ২০২২ সালে জার্মানিকে হারিয়ে বিশ্বকে তাক লাগানো জাপান আবারও চমক দেখাতে প্রস্তুত।
৮. দর্শক চাহিদায় গ্রুপ পর্বের সবচেয়ে প্রতিক্ষিত ম্যাচ ১৩ জুন,ব্রাজিল বনাম মরক্কো ! মরক্কো ২০২২ সালের সেমিফাইনালিস্ট দল। বাছাইপর্বে কষ্ট পাওয়া ব্রাজিলের জন্য এটা বড় পরীক্ষাই হবে।
৯. যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে :
লস অ্যাঞ্জেলেসে আয়োজিত ম্যাচটি কঠিন লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে। সম্প্রতি প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্র জিতলেও খেলোয়াড়দের উত্তেজনা ম্যাচশেষে তীব্র ছিল।
১০. মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা ‘:

উদ্বোধনী ম্যাচ মানেই বিশেষ উত্তেজনা। আজটেকার মাঠে মেক্সিকো চাইবে ভালো শুরু করতে। দক্ষিণ আফ্রিকাও গ্রুপপর্ব পেরোনোর স্বপ্নে প্রথম দিনেই চমকের লক্ষ্য রাখবে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here