Homeফুটবলসর্বকালের সেরা স্ট্রাইকার রোনালদো ফিরেছেন, জেসুসকে দেখে সালিভার বিস্ময়!

সর্বকালের সেরা স্ট্রাইকার রোনালদো ফিরেছেন, জেসুসকে দেখে সালিভার বিস্ময়!

- Advertisement -spot_img

আর্সেনালের ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস দীর্ঘ ১১ ম্যাচের ইনজুরি বিরতির পর মাঠে প্রত্যাবর্তন করেছেন।

গত বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রুগের বিপক্ষে সাবস্টিটিউট হিসেবে মাঠে নামা জেসুস ২৮ মিনিটের ছোট খেলার মধ্যেই নিজের ফিরে আসার ঘোষণা দিয়েছেন।

আক্রমণাত্মক গতিশীলতা, বলের দখল এবং মাঠে সচলতা তার ফিটনেস ও আত্মবিশ্বাসের পরিচয় দিয়েছে।

ম্যাচ শেষে জেসুস আর্সেনালের অফিসিয়াল চ্যানেলকে বলেন, “সবার প্রত্যাশা ছিল আমি গোল করব। ব্যক্তিগতভাবে আমি সেই চেষ্টা করেছি।

তবে মাঠে ফিরে এসে বল স্পর্শ করা, দলের সঙ্গে খেলতে পারা এবং গতিশীলতা বজায় রাখা আমার জন্য সবচেয়ে বড় আনন্দ। দীর্ঘ ১১ ম্যাচ নিজেকে প্রস্তুত করার পর আজকের দিন আমাকে আত্মবিশ্বাসী করেছে।সৃষ্টিকর্তা আমাকে এই সুযোগ দিয়েছেন।”

ইনজুরি থেকে ফিরে জেসুস ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে লিখেছেন,“ধন্যবাদ, আমার ঈশ্বর।”

তার পোস্টে সতীর্থরা সমর্থনের বার্তা দেন। বিশেষভাবে উইলিয়াম সালিবা লিখেছেন, “R9 ফিরে এসেছে,” যা ব্রাজিলিয়ান লেজেন্ড রোনাল্ডো নাজারিওকে স্মরণ করায়।

জেসুসের প্রত্যাবর্তন আর্সেনালের আক্রমণাত্মক শক্তি এবং দলের মনোবল উভয়কেই গুরুত্বপূর্ণভাবে বাড়িয়েছে।

বিশেষ করে প্রিমিয়ার লিগের উল্ভসের বিপক্ষে আসন্ন হোম ম্যাচে তার আরও বেশি সময় পাওয়ার সম্ভাবনা রয়েছে।

দলের কোচ ও সমর্থকরা তার ফিটনেস এবং খেলার মান দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন, এবং আশা করছেন জেসুস ভবিষ্যতে দলের আক্রমণকে আরও দৃঢ় করবে।

জেসুসের ফিটনেস, মানসিক দৃঢ়তা এবং সতীর্থদের সমর্থন আর্সেনালের জন্য একটি ইতিবাচক বার্তা, যা দলের সাফল্য ও চ্যাম্পিয়ন্স লিগ অভিযানকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।

প্রিমিয়ার লীগের টেবিল টপারদের জন্য তাই বড় আনন্দেরই খবর,জেসুসকে এই ছন্দে ফিরতে দেখা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here