Homeফুটবল৫ টি কঠিন শর্ত পুরন করতেই পারলেই বিশ্বকাপ জিতবে ব্রাজিল?

৫ টি কঠিন শর্ত পুরন করতেই পারলেই বিশ্বকাপ জিতবে ব্রাজিল?

- Advertisement -spot_img

ফুটবল ও বিশ্বকাপের প্রতীক ব্রাজিল দল।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন সেলেসাও বরাবরই শিরোপার দাবিদার। কিন্তু আধুনিক ফুটবলে শুধু নাম আর ঐতিহ্য যথেষ্ট নয়। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে ব্রাজিল যদি আবার বিশ্বকাপ জিততে চায়, তাহলে তাদের সামনে অন্তত পাঁচটি কঠিন শর্ত পূরণ করা জরুরি।

ঐক্যবদ্ধভাবে ফুটবল খেলা, এটা হবে ব্রাজিলের প্রথম চ্যালেঞ্জ। সেক্ষেত্রে দলগতভাবে ফুটবল খেলতে হবে সেলেসাওদের। ব্রাজিলের চিরাচরিত দুর্বলতা হলো অতিরিক্ত তারকা নির্ভরতা। বিশেষ করে ট্যাক্টিক্সের চেয়ে একক খেলোয়াড় বা কিছু খেলোয়াড়ের উপর সেলেসাওরা বারবার নির্ভরশীল হয়েছে। বিশ্বকাপ জিততে হলে পুরো দলকে একসঙ্গে পারফর্ম করতে হবে। মিডফিল্ড থেকে ডিফেন্স, সব লাইনে সমন্বয় না থাকলে বড় ম্যাচে হতে পারে বিপদ।

এট্যাক ম্যাচ জেতায়, ডিফেন্স জেতায় শিরোপা। বিশ্বকাপ জিততে হলে ডিফেক্সে ফুলমার্ক্স পেতে হবে ব্রাজিলকে। সেক্ষেত্রে সেন্টার ব্যাকে ব্রাজিলের ভালো অবস্থা থাকলে দুর্বলতা আছে ফুলব্যাকে। আধুনিক ফুটবলে উইঙ্গাররা বড় ভুমিকা রাখেন। এমবাপ্পে, ইয়ামাল,লিয়াও সহ বড় বড় তারকা উইঙ্গাররা মাঠ মাতাবেন, তাদের বিরুদ্ধে যদি ফুলব্যাক নিজেদের পরীক্ষায় উতরে যেতে পারে, তবেই আসবে বিশ্বকাপ।

বিশ্বকাপ মানেই প্রচণ্ড মানসিক চাপ। বড় ম্যাচে গোল হজম করার পর ঘুরে দাঁড়ানোর মানসিকতা না থাকলে শিরোপা স্বপ্নই থেকে যাবে। বিশেষ করে বিশ্বকাপ জিততে হলে বড় টাইব্রেকেও ধরে রাখতে হবে স্নায়ুচাপ। এছাড়া অন্যান্য দল নানা কৌশলে ব্রাজিলকে আটকে রাখতে চাইবে। চাপের মুহূর্তে শান্ত থাকা ও ম্যাচ নিয়ন্ত্রণে রাখাই হতে পারে পার্থক্য। আর তাতেই আসবে শিরোপার ব্যাবধান।

মাঝমাঠ ব্রাজিলের বড় সমস্যা হতে পারে বিশ্বকাপে। গত কয়েক বিশ্বকাপে এই জায়গায় ভুগেছে সেলেসাওরা। বর্তমানে ক্যাসিমিরো ভালো করছেন, গিমারেজও মেলে ধরছেন নিজেকে। তবে তাদের বিকল্প বের হচ্ছেনা। এছাড়া বড় ম্যাচে তিন বা চারজন মিডফিল্ডার দরকার হবে দলে। সেখানেও কে থাকবেন সেলেসাও দলে তা নিয়েও আছে প্রশ্ন

বিশ্বকাপ জিততে গোল স্কোরিং সমস্যার সমাধান করতে হবে সেলেসাওদের। সেক্ষেত্রে নাম্বার নাইনদের জ্বলে উঠতে হবে। যদি সেরকম মানের নাম্বার নাইন নাও পাওয়া যায়, তবে উইঙ্গার ও এটাকিং মিডফিল্ডারদের দিয়ে নিয়মিত আদায় করতে হবে গোল। ফুটবল গোলের খেলা, গোল ছাড়া কখনই সম্ভব নয় বিশ্বকাপ জয়

ব্রাজিলের প্রতিভার ঘাটতি নেই, ইতিহাসও তাদের পক্ষে। কিন্তু এই পাঁচটি কঠিন শর্ত পূরণ করতে না পারলে বিশ্বকাপ জেতা কঠিন হবে। আর যদি তারা সফলভাবে এসব শর্ত বাস্তবায়ন করতে পারে, তাহলে সেলেসাওর ষষ্ঠ বিশ্বকাপ জয় আর কেবল স্বপ্ন নয়, বাস্তবতাও হতে পারে তাদের জন্য।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here