Homeফুটবল১০ ম্যাচে শুরুর একাদশে নেমে ৭ গোল—বিশ্বকাপে কি ভরসার নাম রিচার্লিসন?

১০ ম্যাচে শুরুর একাদশে নেমে ৭ গোল—বিশ্বকাপে কি ভরসার নাম রিচার্লিসন?

- Advertisement -spot_img

গত মার্চে ব্রাজিলের দায়িত্বে আসেন কার্লো আনচেলত্তি। এই পর্যন্ত ব্রাজিলকে নিয়ে ৮ ম্যাচ খেলেন কার্লো আনচেলত্তি, ৪ টা আলাদা উইন্ডোতে খেলেন ম্যাচ।

সেখানে অনেক খেলোয়াড়ই একাধিক উইন্ডো মিস করলেও টিকে ছিলেন একজন। তিনি টটেনহ্যামের স্ট্রাইকার রিচার্লিসন।

রিচার বারবার ডাক পাওয়াকে ঘিরে কার্লোকে শুনতে হয়েছে অনেক সমালোচনা। ব্রাজিল দলে যেন কালো দাগের মত ছিলেন রিচার্লিসন

তবে দাগ থেকেই যদি দারুণ কিছু হয়, সেটা তো ভালো হবে ব্রাজিল ভক্তদের জন্যই। গত কয়েক মাসে বারবার রিচার্লিসনকে ডেকে তার উপর আস্থা দিয়েছেন কোচ।

রিচাকে ফ্রিলি খেলার মেসেজটাই বোধহয় দিয়েছেন। সেই মেসেজ পেয়েই জ্বলে উঠা শুরু করেছেন রিচার্লিসন। মৌসুমের শুরুটা ভালো করতে না পারলেও ধীরে ধীরে মানিয়ে নিয়েছেন। স্পার্সের হয়ে বর্তমানে গোল পাচ্ছেন নিয়মিত।

এই মৌসুমেই তো ১০ বার শুরুর একাদশে খেলার সুযোগ পান, সেখানে করেন ৭ গোল। সব মিলিয়ে ১৭ ম্যাচে ৯ গোল এসিস্ট। বদলি নামা একজন খেলোয়াড়ের থেকে এমন পরিসংখ্যান মন্দ নয় মোটেও। সর্বশেষ ম্যাচেও আদায় করেছেন গোল।

ইপিএলে লিভারপুলের বিপক্ষে ৯ জনের স্পার্সের দলের হয়ে ৮৬ মিনিটে গোল করেন, দলকে দেখান ম্যাচে ফেরার আশা। যদিও তা আর বাস্তবে রুপ নেয়নি, তবে নিজের স্পার্ক রেখে যান এই ব্রাজিলিয়ান।

ইপিএলে ধুকছে টটেনহ্যাম দল, আছে টেবিলের ১২ নাম্বারে। সেখানে অর্ধেক ম্যাচ শুরুর একাদশে না খেলেও দলের সর্বোচ্চ স্কোরার রিচা।

এমনকি দুইয়ে থাকা ভ্যান ডা ভেনের থেকে দ্বিগুণের বেশি গোল রিচার্লিসনের। গোল এসিস্টেও সবার সেরা রিচার্লিসন।

স্পার্সের হয়ে মৌসুমে সর্বোচ্চ এসিস্টে আছেন দুই নাম্বারে। এই মৌসুমে ফ্রাঞ্চের রোনাল্ড কোলো মুয়ানিকে দলে আনলেও একটি গোল বা এসিস্টও করতে পারেননি তিনি।

অপরদিকে কুদুস, জাভি সিমন্সদের দলে ভেড়ালেও গোল স্কোরিং সমস্যার সমাধান হচ্ছেনা। আর সেখানেই স্পার্সের বড় প্রাপ্তি বর্তমানে রিচার্লিসন।

তাই রিচাকে নিয়ে ভরসা করা শুরু করেছে ব্রাজিল দলের ভক্তরা। কার্লো আগে থেকেই তাকে ভরসা করেন, তাকে সুযোগ দেন।

অপরদিকে নাম্বার নাইনে অন্য কেউ এসে ব্রাজিলে নিজের জায়গা পোক্ত করেছেন, এমনটাও নয়। অতীতে সেলেসাও দলে ও বিশ্বকাপে রিচার ভালো পারফর্মেঞ্চের ইতিহাস আছে।

এবারো ইতিহাসের পুনারাবৃত্তি চায় ব্রাজিল ভক্তরা, শুধু ফর্মে ফেরার ছিল বাকি। ধীরে ধীরে সেটার দিকেই ধাবিত হচ্ছেন রিচা। আগামী দিনে এটা ধরে রাখতে পারলে তাকে নিয়ে অবশ্যই স্বপ্ন দেখবে ব্রাজিল ভক্তরা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here