Homeফুটবলবিশ্বকাপে দল ফাইনালে গেলে গোল করব- নেইমার,,

বিশ্বকাপে দল ফাইনালে গেলে গোল করব- নেইমার,,

- Advertisement -spot_img

নেইমার ও বিশ্বকাপ, সাম্প্রতিক সময়ে আলোচনার হট টপিক এটি। নেইমার বিশ্বকাপ খেলবেন কিনা, ব্রাজিলকে নিয়ে বিশ্বকাপে কি করবেন সে আলোচনা ছিল। একই সাথে নেইমারকে আআনচেলত্তি বিশ্বকাপে সুযোগ দিবেন কিনা, দিলেও কোন পজিশনে খেলবেন নেইমার সেই আলোচনাও ছিল জনমনে। এবার সেটা নিয়ে কথা বললেন নেইমার নিজেই। সেখানে জানালেন বিশ্বকাপ নিয়ে নিজের স্বপ্নের কথা। সেই স্বপ্ন যেন আকাশছোয়া।

দলের হয়ে বিশ্বকাপ ফাইনাল খেলার স্বপ্নের কথা জানালেন নেইমার। একই সাথে প্রতিশ্রুতিও দিয়ে রাখলেন ব্রাজিল ভক্তদের। যদি নেইমার বিশ্বকাপ ফাইনালে যেতে পারেন, তবে দলের হয়ে অবশ্যই গোল করবেন তিনি। সাম্প্রতিক সময়ে এক সাক্ষাৎকারে এমনটা বলেন তিনি। ট্রিবুনা ও ফ্যাব্রিজিও রোমানোতে উঠে আসে নেইমারের এই সাক্ষাৎকার।

একই সাথে বিশ্বকাপ জিততে নিজের সর্বোচ্চ দেওয়ার কথা জানান তিনি। সেই সর্বোচ্চ জিততে সম্ভব ও অসম্ভব যা কিছু দরকার সবকিছু করার কথাই জানান এই উইঙ্গার।

তবে এরপরও প্রশ্ন রয়েছে, বিশ্বকাপে কি খেলবেন নেইমার? কেননা নেইমারের বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত অনেকটা ঝুলে আছে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির উপর। কখনও নেইমারের বিশ্বকাপ খেলার পজিশন জানান দেন তিনি, আবার কখনও নেইমারের ফিটনেস নিয়ে কথা বলেন। নেইমার অবশ্য সেসব জানেন, তবে অনেককিছুর উপর তার নিজেরও হাত নেই। আর এই কারণে কার্লো আনচেলত্তির সাহায্য চান এই ফুটবলার।

নিজের বিশ্বকাপ ফাইনালে গোলের প্রতিশ্রুতি নিয়ে নেইমার বলেন “ যদি ব্রাজিল দল বিশ্বকাপের ফাইনালে যায়, তবে সবাইকে প্রতিশ্রুতি দিচ্ছি আমি অবশ্যই ফাইনালে গোল করব”। অপরদিকে বিশ্বকাপ জিততে সবকিছু করা নিয়ে নেইমার বলেন” আমরা সম্ভব অসম্ভব সবকিছুই করব ব্রাজিলে বিশ্বকাপে আনার জন্য। জুলাইতে আমি সবকিছুর জন্য জবাবদিহি থাকব। “ এরপর ব্রাজিল কোচ কার্লোর প্রতি কৌতুক সহ আবেদন করেন নেইমার। জানান তাকে যেন সাহায্য করেন কার্লো।

নেইমার যে করতে পারেন, সেটার প্রমাণ আগেও তিনি দিয়েছেন। এমনকি সান্তোসকে রেলিগেশন থেকে মহাদেশীয় আসরে নিয়ে যাওয়ার স্মৃতি তো এখনও দগদগে। তাই আরো একবার নেইমারের উপরই আস্থা রাখতে চাইবে সেলেসাও ভক্তরা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here