একটা সময় ছিলেন বিশ্বের সবচেয়ে দামী খেলোয়াড়। তবে বর্তমানে অফফর্মে কিছুটা দাম কমেছে তার। কিন্ত সেটাও খুব বেশি নয়।
এখনও বিশ্বের অন্যতম সেরা দামী খেলোয়াড় ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়ার। দামের দিক থেকে ভিনিসিয়াস আছেন তিনে নাম্বারে। অপরদিকে খেলোয়াড়দের তালিকায় ভিনি আছেন ৫ নাম্বারে।
বর্তমানে ভিনির মার্কেটমুল্য ১৫০ মিলিয়ন ইউরো । বাংলাদেশের টাকায় যা দ্বারায় প্রায় প্রায় ১ হাজার ১৮৩ কোটি টাকা।
তালিকায় এর চেয়ে সর্বাধিক মুল্য আছে শুধু দুটু। যদিও ভিনিসিয়াসের চেয়ে ৪ জন খেলোয়াড়ের নাম বেশি বর্তমানে। আর সেই তিনজনই বর্তমানে বিশ্বের সেরা দামী খেলোয়াড়।
তালিকায় শীর্ষে আছেন রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে, বার্সেলোনার লামিন ইয়ামাল ও ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ড।
এই তিনজনের দামই ছুয়েছে ২০০ মিলিয়নে। অর্থ্যাৎ এই তিনজনের দাম বাংলাদেশের টাকায় ২ হাজার ৪৪০ কোটি টাকা৷ বর্তমান বিশ্বের সেরা খেলোয়াড়দের নাম বললে আসবে এই খেলোয়াড়দের নামই। গত আসরে ব্যালন ডি অরে দ্বিতীয় ছিলেন ইয়ামাল।
বয়স ১৮ হলেও ক্লাব ও জাতীয় দলের আক্রমণের বড় দায়িত্ব তার, এর মাঝে তাকে ঘিরে থাকে আলাদা পরিকল্পনা।
অপরদিকে এই বছরে ৫০ এর অধিক গোল করেন এমবাপ্পে। যে ফর্ম নিয়ে রিয়ালে এসেছিলেন,সেই ফর্মটাকেই ধরে রাখছেন।
মেসি রোনালদোর পর টপ লেভেলে ধারাবাহিকতার শীর্ষে এমবাপ্পে। তাই বাপ্পির দাম কখনও হয়না পড়তি। ফ্রাঞ্চের বিশ্বকাপজয়ী তারকার মুল্যও তাই প্রায় আড়াই হাজার কোটি টাকা। অপরদিকে একইমুল্য ম্যানচেস্টার সিটির গোল মেশিন খ্যাত আর্লিং হলান্ডের।
নরওয়েকে বিশ্বকাপে নেওয়া হলান্ড ক্লাব ও জাতীয় দলে, দুই জায়গায়ই গোল করছেন মুড়ি মুরকির মত।
তালিকায় ভিনির আগে আছেন তারই ক্লাব সতীর্থ জুড বেলিংহাম। ইংলিশ এই এটাকিং মিডফিল্ডারের দাম ১৬০ মিলিয়ন ইউরো।
যা বাংলাদেশের টাকায় প্রায় ২ হাজার কোটি টাকা। বেলিংহামের পর আছেন ভিনি, ভিনির পর আছেন আরেক মিডফিল্ডার। বার্সেলোনার বর্তমানে সেরা মিডফিল্ডার পেদ্রি আছেন তালিকার ছয়ে। তার বর্তমান মুল্য ১৪০ মিলিয়ন। যা বাংলাদেশের টাকায় ১ হাজার ৭০০ কোটি টাকা।
তালিকার পরে তিনে আছেন ইংল্যান্ডের সাকা, ফ্রাঞ্চের অলিস ও জার্মান মুসিয়ালা। এই তিনজনের দামই ১৩০ মিলিয়ন ইউরো। সেরা দশে থাকা আরেক নাম চেলসির কোল পালমার।
তবে তালিকার সেরা ১৫ তে জায়গা মেলেনি আর্জেন্টিনার কারো। যদিও ভিনি আছেন তালিকায়, তবে এই তালিকায় আধিপত্য ফ্রাঞ্চ, স্পেন ও ইংল্যান্ডের।




