Homeফুটবলআগামী বছর ৮ শিরোপা জেতার হাতছানি লিওনেল মেসির, কত শিরোপা জিতবেন আর্জেন্টাইন...

আগামী বছর ৮ শিরোপা জেতার হাতছানি লিওনেল মেসির, কত শিরোপা জিতবেন আর্জেন্টাইন জাদুকর?

- Advertisement -spot_img

বিশ্বের সেরা খেলোয়াড়, তর্কসাপেক্ষে সর্বকালের সেরা। লিওনেল মেসির কীর্তি নিয়ে আলোচনা হয়, আবার তার সেরার সেরা নিয়ে হয় তর্ক।

তবে এক জায়গায় নিজেকে সেরা হিসেবে অধিষ্ঠিত করেছেন লিওনেল মেসি। সর্বোচ্চ ট্রফিজয়ী ফুটবলার আর কেউ নন, লিওনেল আন্দ্রেস মেসি। বর্তমানে ট্রফি জয়ে অতীত, বর্তমান সবাইকে ছাড়িয়ে গেছেন মেসি।

আগামী বছর সেটাকেই যেন বাড়ানোর পালা তার জন্য। সেখানে নিজের রেকর্ডকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ তার সামনে।

আগামী বছর ৮ শিরোপা জয়ের সুযোগ থাকবে লিওনেল মেসির সামনে। এর মাঝে ক্লাবের হয়ে আছে যেমন শিরোপা জয়ের সুযোগ, আবার জাতীয় দলের হয়েও থাকবে মর্যাদাপুর্ণ শিরোপাজয়ের সম্ভাবনা।

ক্লাবের হয়ে ৬ শিরোপার সামনে লিওনেল মেসি। এর মাঝে একাধিক শিরোপা জয় করেছেন লিওনেল মেসি।

এমএলএসে এর আগে লীগস কাপ জয় করা হয়েছে মেসির। ২০২৬ সালেও এই শিরোপা জয়ের সুযোগ থাকবে তার। থাকবে লীগের সেরা হয়ে এমএলএস জয়ের সুযোগ।

প্লে অফ শেষে ইস্টার্নের সেরা দলের মাধ্যমে ইস্টার্ন কনফেরেন্স জেতার সুযোগ থাকবে তার সামনে।

এছাড়া এমএলএসে সর্বাধিক পয়েন্ট অর্জন করে সুযোগ থাকবে ইস্টার্ন ও ওয়েস্টার্নের যৌথ সাপোর্টার্স শিল্ড জয় করার সুযোগ। এই দুটি শিরোপাও এর আগে জয় করে ইন্টার মায়ামি। আগামী বছরেও রিপিটেড এই শিরোপা জয়ের সুযোগ থাকবে তাদের।

সাপোর্টার্স শিল্ডের পর এক ম্যাচের এক শিরোপা নির্ধারণী ম্যাচ থাকবে মায়ামির সামনে।।

কম্পেনাস কাপে সেখানে এমএলএসের সেরা হয়ে নামবেন লিওনেল মেসি। অপরদিকে তাদের মুখোমুখি হবে লীগা মেক্সিকোর চ্যাম্পিয়ন দল।

আগামী বছর মার্চে আরো এক ম্যাচের কাপে মাঠে নামবে দুই দল। এবার অবশ্য আন্তজার্তিক লড়াইয়ে দেখা যাবে মেসিকে।

সেখানে স্পেনের বিপক্ষে ফাইনালসিমায় লড়বেন মেসি। ইউরো চ্যাম্পিয়ন বনাম কোপা আমেরিকা চ্যাম্পিয়নের মাঝে হবে এই লড়াই।

এরপর মেসির সামনে সুযোগ টানা দুই বিশ্বকাপ জয় করার।

জুনে হবে ২০২৬ সালের বিশ্বকাপ, যেখানে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে শিরোপা ধরে রাখার মিশনে নামবেন লিওনেল মেসি। এরপর আরো এক শিরোপার হাতছানি থাকবে মেসির। উত্তর আমেরিকান ক্লাব শ্রেষ্ঠত্বের আসরে কনকাকাফে দেখা যাবে এলএমটেনকে।

সব মিলিয়ে আগামী বছর অনেক শিরোপার হাতছানি লিওনেল মেসির সামনে।

এবার দেখা যাক, এর মাঝে কয়টা শিরোপা জয় করে মেসি ভক্তদের আনন্দে ভাসাতে পারেন আর্জেন্টাইন এই লিজেন্ড।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here