লিওনেল মেসি তার প্রিয় শিষ্য। অন্য শিষ্যদেরও শিক্ষা দেন মেসিকে দিয়েই। মেসিকে নিজ হাতে গড়েছেন, মেসির পক্ষ নিয়েছেন বহুবার।
কিন্ত মেসির সাথেই সবচেয়ে বেশি খেলার আগ্রহ পেপ গার্দিওলার নয়। আর এখানে পেপ নিলেন আরেক বার্সেলোনার তারকার নাম। তিনি ব্রাজিলিয়ান সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র
সাম্প্রতিক সময়ে এক ইন্টারভিউতে এমনটা বলেন পেপ জোসেফ গার্দিওলা। কিছু র্যাপিড ফায়ার প্রশ্নের জবাবে এমনটা বলেন তিনি।
আর সেখানেই তাকে শুরুতে প্রশ্ন করা হয়, এমন কোন খেলোয়াড়ের সাথে খেলতে চেয়েছিলেন, কিন্ত পারেননি, সে খেলোয়াড় কে?
এর জবাবে গার্দিওলা তেমন ভাবেননি। সরাসরি জবাব দেন নেইমারের নাম।
একইদিনে আরো প্রশ্ন করা হয় গার্দিওলাকে। এর মাঝে অনেক মজার উত্তর দেন তিনি। তাকে প্রশ্ন করা হয় মানুষ তাকে কিভাবে মনে রাখুক সেটা তিনি চান।
এর জবাবে তিনি উত্তর দেন তিনি চান মানুষ তাকে যেন মনেই না রাখে। তাকে যেন ভুলে যায় মানুষ।
তাকে প্রশ্ন করা হয় ম্যাচের সময় দর্শকরা কোন বিষয় খুব একটা দেখেনা কিন্ত আপনি দেখেন। এর জবাবে পেপ জানান ফরমেশন ও শেপ তিনি লক্ষ্য রাখলেও অনেক দর্শক এটা লক্ষ্য রাখেনা।
সর্বকালের সেরা কোচকে। এই প্রশ্নের জবাবে নিজের বিনয় দেখান পেপ গার্দিওলা।
পেপ গার্দিওলার সাথে আছে এলেক্স ফার্গুসনের রাইভালারি। অনেকের কাছে পেপ সেরা কোচ, অনেকে এগিয়ে রাখেন ফার্গুসনকে। এ নিয়ে ফার্গুসন অনেকবার খোটা দেন পেপকে। তবে ফার্গুসনের প্রতি সম্মান দেখান পেপ। তাকে বলেন সর্বকালের সেরা কোচ।
খেলোয়াড় নেইমার আবার সম্মান করেছেন পেপ গার্দিওলাকে। পেপ অন্যতম সেরা কোচ বলেছেন, তার অধীনে খেলার ইচ্ছার কথা জানান।
যদিও নেইমার বার্সেলোনা আসার ১ বছর আগে বার্সা ছাড়েন পেপ। এরপর নেইমারকে নিয়ে গুঞ্জন উঠলেও পেপের দলে খেলেননি নেইমার। তবে নিজের অধীনে নয়, পেপের যেন ইচ্ছা ছিল নেইমির সাথেই খেলা। আর এবার সবাইকে সেটাই জানালেন এই কোচ।




